সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ১০

Reporter Name / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
https://dainikbanglarsangbad.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%97%e0%a6%be%e0%a6%ac%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%81%e0%a7%9f/

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পুলিশসহ অন্তত ১০ জন। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টার দিকে উপজেলা সদরের মাটিয়ালপাড়া ও চরবেলাব গ্রামবাসীর মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম (২৬) বেলাব সদর ইউনিয়নের চরবেলাব গ্রামের জীবন মিয়ার ছেলে। খবর পেয়ে দুপুরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (১১ জুন) গ্রামবাসীর আয়োজনে ফুটবল খেলা থেকে ফেরার পথে মোটরসাইকেল ও ইজিবাইকের সাইড দেয়া নেয়াকে কেন্দ্র করে চরবেলাব এবং মাটিয়ালপাড়া গ্রামের কয়েক যুবকের কথা কাটাকাটি হয়। এসময় মারধরে তিনজন আহত হয়।

এই ঘটনার জেরে আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে পুলিশের ওপর চড়াও হয় বিক্ষুব্দ গ্রামবাসী।

https://dainikbanglarsangbad.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%97%e0%a6%be%e0%a6%ac%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%81%e0%a7%9f/

এসময় রাবার বুলেট, টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংঘর্ষে চরবেলাব গ্রামের জীবন মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৬) নামের একজন নিহত হয়েছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। সাইফুলের মরদেহ বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হলেও নিহতের কোন তথ্য নেই বলে জানিয়েছে পুলিশ।

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মঞ্জুর মুশফিকা ফেরদৌস বলেন, সাইফুল ইসলাম নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁর শরীরে রাবার বুলেটের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় পুলিশসহ কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি, এখনও পর্যন্ত নিহতের কোনো তথ্য পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category