বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মাজারে গাবগাছের নিচে শুয়ে আছেন অভিনেতা সমু চৌধুরী শুটিং না বাস্তব

Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
মাজারে গাবগাছের নিচে শুয়ে আছেন অভিনেতা সমু চৌধুরী শুটিং না বাস্তব

বিনোদন ডেস্কঃ

বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেতা সমু চৌধুরীর কিছু ছবি ও ভিডিও। এতে দেখা যায়, তিনি গামছা পরে গফরগাঁওয়ের একটি মাজারে গাবগাছের নিচে শুয়ে আছেন। ছবি ও ভিডিও দেখে অনেকে উদ্বিগ্ন হয়ে জানতে চান, অভিনেতার কী হয়েছে? কেউ কেউ ধারণা করেন, এটি হয়তো কোনো নাটক বা শুটিংয়ের অংশ।

একটি ভিডিওতে শোনা যায়, স্থানীয় একজন তাকে জিজ্ঞাসা করছেন তিনি কিছু খেয়েছেন কি না। অপর একজন নারী বলেন, “বুধবার রাতে সমু চৌধুরী আরও কয়েকজনের সঙ্গে মাজারে এসেছিলেন। সবাই চলে গেলেও তিনি থেকে যান এবং সেখানেই শুয়ে পড়েন।”

https://dainikbanglarsangbad.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81%e0%a6%98%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81/

ঘটনার সত্যতা নিশ্চিত করলেন পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা। ছবিগুলো গফরগাঁওয়ের পাগলা থানাধীন মুখী শাহ্ মিসকিন মাজার এলাকায় তোলা। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় এক যুবক মামুন প্রথমে ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

পাগলা থানার ডিউটি অফিসার এসআই শাহ আলম বলেন, “আপনারা ফোনে জানানোয় আমরা খোঁজ নিই। পুলিশ ঘটনাস্থলে গেছে। সমু চৌধুরীকে থানায় আনা হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।”

অভিনেতার খবর পৌঁছালে দ্রুত ব্যবস্থা নেয় অভিনয়শিল্পী সংঘ। সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা লোক পাঠাই। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় সমু ভাইকে আপাতত থানায় রাখা হয়েছে। তাঁর নিরাপত্তা ও চিকিৎসার বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি।”

তিনি আরও বলেন, “আমরা একটি বিশেষ টিম পাঠাচ্ছি। তাঁর মানসিক ও শারীরিক অবস্থা বিবেচনা করে তাঁকে দ্রুত ঢাকায় এনে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে। তাঁর চিকিৎসার পুরো দায়ভার আমাদের সংগঠন নেবে।”


More News Of This Category