সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

দীর্ঘদিন পর ‘পাগলু’ নাটকে জুটি বেঁধেছেন মোশাররফ করিম ও সাফা কবির

বিনোদন ডেস্কঃ  / ৫৮ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বিনোদন ডেস্কঃ

বয়সকে পাত্তা না দিয়ে তারুণ্যে ভেসে চলতে চাওয়া পাগলু নামের এক ব্যক্তির জীবনের গল্প নিয়ে পরিচালক সালমান রহমান খান একটি নাটক বানিয়েছেন। ‘পাগলু’ নামের সেই নাটকে জুটি বেঁধেছেন মোশাররফ করিম ও সাফা কবির।

দীর্ঘদিন পর এই জুটিকে পর্দায় আনছেন পরিচালক। সম্প্রতি নাটকের শুটিং শেষ করে চলছে প্রি প্রোডাকশনের কাজ। পরিচালক সালমান বলেন, গল্পে দেখা যাবে পাগলু নামের এক ব্যক্তি যার বয়স বেশি কিন্তু নিজেকে তরুণ ভাবতেই পছন্দ করেন তিনি।

বয়স লুকিয়ে রাখা, বয়সে ছোটদের সঙ্গে বন্ধুত্ব করাসহ নানান ধরনের কাণ্ড করে বসেন তিনি। এলাকায় কারো বাড়িতে ঝগড়া হলে, কারো দোকানে মারামারি হলে সব ঝামেলা সমাধান করতে তাকে পাওয়া যায়। আগ বাড়িয়ে বিপদ কাঁধে নেওয়ার মত মানুষ হলেন পাগলু।

আরও পড়ুনঃ বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন সাবগ্রাম শাখার সভাপতিকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন।

নাটকে পাগলুর চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং তার বিপরীতে ‘মায়া’ চরিত্রে দেখা যাবে সাফা কবিরকে। নাটকটি নিয়ে আশাবাদী নির্মাতা সালমান। সেজান নূরের চিত্রনাট্যে নাটকটিতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, জাবেদ গাজীসহ অনেকে।

তবে কোন চ্যানেলে প্রচার হবে ‘পাগলু’, তা এখনো ঠিক হয়নি। পরিচালক জানিয়েছেন, পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে তা শিগগিরই চূড়ান্ত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category