বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

দীঘিনালায় জেএসএস ও ইউপিডিএফের গোলাগুলিতে নিহত ৪

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির দীঘিনালায় সন্তু লারমার জেএসএস ও প্রসিতপন্থী ইউপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইউপিডিএফ দলের সশস্ত্র গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০-৪৫ জনের একটি দল এবং জেএসএস দলের সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জনের আরেকটি দল জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় মুখোমুখি হয়।

তখনই দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়।সংঘর্ষের পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ জনগণ ঘর থেকে বের হননি এবং বাজারসহ আশপাশের এলাকাগুলোতে নেমে আসে থমথমে অবস্থা।

এতে ইউপিডিএফ (প্রসিত)-এর সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস্ লিবারেশন আর্মি’র চার সদস্য নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের নাম-ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ হেলাল প্রকৌশলী না ঠিকাদার? — এত প্রতিবাদ-প্রতিবেদন সত্ত্বেও নীরব প্রশাসন! তাহলে হেলালের খুঁটির জোর কোথায়?

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় গোলাগুলির খবর পেয়েছি। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য ও সাংগঠনিক বিরোধ চলে আসছে। মাঝে মধ্যেই এ ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে থাকে।

দীঘিনালায় সংঘটিত সর্বশেষ এই ঘটনায় পুনরায় পার্বত্য এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


More News Of This Category