শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Headline :
দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি-২০২৬ পরীক্ষায় পাসের হার ৪৫.৯৮%, কমেছে জিপিএ-৫ বুড়িমারীতে বিজিবির অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে ১ লাখ ভারতীয় রুপি উদ্ধার। সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলার শাখার উদ্যোগে মানববন্ধন , দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আলিমে সাফল্যের শীর্ষে দারুননাজাত, জিপিএ-৫ পেয়েছে ৫৯২ শিক্ষার্থী ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচ এস সি পরীক্ষায় পাশের হার ৫১.৪৪ শতাংশ দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত রাস্তাটি তৈরি করায় আনন্দের ঢল এলাকাবাসীর মধ্যে। নাগেশ্বরীতে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন। এম সাইফুর রহমান নাগেশ্বরী রাজাপুর ও কাঠালিয়ায় এইচএসসির “ফলা-ফল” বিপর্যয়ে ক্ষুব্ধ এমপি জামাল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত রাস্তাটি তৈরি করায় আনন্দের ঢল এলাকাবাসীর মধ্যে ৪নং নারুয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী উদীয়মান নন্দিত নেতা আব্দুল হক (মাষ্টার

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি-২০২৬ পরীক্ষায় পাসের হার ৪৫.৯৮%, কমেছে জিপিএ-৫

Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি-২০২৬ পরীক্ষায় পাসের হার ৪৫.৯৮%, কমেছে জিপিএ-৫

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

এবারের ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বোর্ডে পাসের হার নেমে এসেছে ৪৫.৯৮ শতাংশে।

শিক্ষা বোর্ডের বিগত ৭ বছরের (২০২০-২০২৬) তুলনামূলক পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ বছর দিনাজপুর বোর্ডের অধীনে মোট ১,১৫,৪৯১ জন পরীক্ষার্থী নিবন্ধিত হয়েছিল, যার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১,১১,৭৮৭ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ৫৩,৩০৮ জন এবং ছাত্রী সংখ্যা ৫৮,৪৭৯ জন।চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে ৫১,৩৯৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র পাসের হার ৪১.৩৯% এবং ছাত্রী পাসের হার ৫০.২৬%। বিগত বছরের তুলনায় পাসের হার কমলেও বরাবরের মতোই এবারও পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে।

চলতি বছর দিনাজপুর বোর্ডে মোট ২,৯৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১,৩৮৩ জন এবং ছাত্রী সংখ্যা ১,৫৭০ জন। ২০২৩ সালে যেখানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬,৪২৯ জন এবং ২০২৪ সালে ১৪,২৯৫ জন ছিল, সেই তুলনায় এবার জিপিএ-৫ এর সংখ্যায় বড় ধস নেমেছে। এবারের পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ৩২,৪৫৯ জন শিক্ষার্থী (২৯.০৪%) এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ১৪,২৩৬ জন শিক্ষার্থী (১২.৭৩%)।

এছাড়া পরীক্ষা চলাকালীন শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৪২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কলেজভিত্তিক ফলাফল,শতভাগ পাস করা কলেজের সংখ্যা এবার আশঙ্কাজনকভাবে কমেছে। ১০০% পাসকৃত কলেজ: এ বছর মাত্র ৬টি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে, যা গত বছর (২০২৫ সাল) ছিল ১১টি এবং ২০২০ সালে ছিল সর্বোচ্চ ৬৫৭টি।

কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি এমন কলেজের সংখ্যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৪৯টিতে। গত বছর এই সংখ্যা ছিল ৪৩টি। এছাড়া, ১০% এর কম পাস করা কলেজের সংখ্যা এবার ৪৩টি এবং ৫০% থেকে ৯৯% পাস করা কলেজের সংখ্যা ১০৬টি।

সংশ্লিষ্ট শিক্ষাবিদদের মতে, নিয়মিত ক্লাসের ঘাটতি এবং পরীক্ষার মূল্যায়ন পদ্ধতির পরিবর্তনের কারণে এবার পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যায় এই বড় পতন লক্ষ্য করা গেছে। ফলাফল বিপর্যয় কাটিয়ে উঠতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও যত্নবান হওয়ার তাগিদ দিয়েছেন বোর্ড কর্তৃপক্ষ।


More News Of This Category