সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক।

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

ক্রাইম রিপোর্টার
মোঃ সোহেল রানা )

খবর বিজ্ঞেপ্তিঃ খুলনা-৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন প্রশাসনিক সকল কর্মকর্তাকে সর্বদা নিষ্ঠাবান, সৎ ও দায়িত্বশীল হতে হবে। রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। তাই জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই দায়িত্ব পালন করতে হবে। গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র হাটবাজারে স্বচ্ছতা ও সামঞ্জস্যতা নিশ্চিত করা জরুরি। পণ্যের খাজনা নির্ধারিত হারে প্রকাশ্যে টানিয়ে রাখতে হবে, যাতে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতারা বিভ্রান্ত না হন। হাটবাজারের বাইরে উন্মুক্ত দোকানে কোনো অবৈধ ট্যাক্স আদায় করা যাবে না। অবৈধ ট্যাক্সের নামে চাঁদাবাজি, জুলিমবাজ ও সন্ত্রাসী এবং মাদক কারবারিদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তাদের অপরাধী চোখে দেখতে হবে। আইন সবার জন্য সমান এবং অপরাধীর বিরুদ্ধে দল-মত নির্বিশেষে ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেব রাস্তা,ড্রেনেজ,সেচব্যবস্থা ও বাজার সুবিধা উন্নত না হলে গ্রামাঞ্চলের উন্নয়ন সম্ভব নয়।প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবসময় বলেছেন সবার আগে বাংলাদেশ। আমাদের দেশকে গড়তে হবে, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। দল-মত, বর্ণ বা ধর্ম নির্বিশেষে সবাই মিলে একত্রে কাজ করতে হবে। দেশের উন্নয়নের জন্য সবাইকে দায়িত্বশীল হতে হবে, পারস্পরিক সহমর্মিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমৃদ্ধি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রশাসন পরিচালনা করবে। সরকারি কর্মকাণ্ড হবে স্বচ্ছ, দায়িত্ববান ও সৎ। দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষা করা বিএনপির মূল নীতি। আমরা সবাই মিলে দেশ গড়ব এখানে কোনো রাজনৈতিক স্বার্থের ছোঁয়াপাওয়া থাকবে না। প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তিস্বার্থ নয় জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে কাজ করলেই বাংলাদেশ উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।
তিনি আজ ১ মার্চ (রবিবার) দুপুরে দিঘলিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে পরিষদ সভাকক্ষে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাহবুবুল আলম, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, কৃষি অফিসার কিশোর আহমেদ, প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল,অফিসার ইন-চার্জ মোঃ শাহ আলম, সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খা বাবলি,পরিবার পরিকল্পনা অফিসার (অঃ দাঃ পলাশ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফাতেমা বেগম, শিক্ষা অফিসার টি. এম. শাহ আলম,সাব-রেজিস্ট্রার তুপা বসু, হিসাব রক্ষণ অফিসার প্রকাশ কুমার আইচ, সমাজসেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, নির্বাচন অফিসার জনাব হুমায়রা পারভীন, প্রকল্প বাস্তবায়ন অফিসার জনাব মোঃ জামাল হোসেন, মহিলা বিষয়ক অফিসার নবনিতা দত্ত, পল্লী উন্নয়ন অফিসার নিসা, যুব উন্নয়ন অফিসার মোনায়েম খান, সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর, মোঃ রুহুল আমিন,সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাশ, পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আক্তার হোসেন, খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল আলম, বন কর্মকর্তা সৈয়দ আবুল হোসেন,উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ মোস্তাফিজুর রহমান, পোস্ট মাস্টার মারুফ হাসান খান, আনসার ভিডিপি (অঃদাঃ) মমতাজ খানম,পল্লী সঞ্চয় ব্যাংক অফিসার দেবু ঠিকাদার,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ কায়মুজ্জামান,তথ্য সেবা কর্মকর্তা সাইদা খাতুন,ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপার ভাইজার মোঃ নুরুল ইসলাম প্রমূখ। এরপর তিনি প্রধান অতিথি হিসাবে বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের পর গাজীরহাট হাজী সায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় জনতার সাথে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন। ইফতার মাহফিলে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্যা খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক রকিব মল্লিকসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category