মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Headline :
বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে মাদক নিয়ন্ত্রণে সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসির মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া গাইবান্ধায় বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় জেলা আ.লীগ নেতা রনজিত গ্রেপ্তার পাঁচবিবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত* _ইমরুল কায়েস_ _পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি_ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার কুড়িগ্রামের নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল মোতালেব নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিচারপতি নাজমুন আরা সুলতানা ১৯৫০ সালের ৮ জুলাই মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবুল কাশেম মঈনুদ্দীন ও মাতার নাম বেগম রশীদা সুলতানা দীন। তার ১১ বছর বয়সে পিতা মারা যান। তার মা ছিলেন ময়মনসিংহ রাধাসুন্দরী গার্লস হাই স্কুলের শিক্ষিকা এবং একজন চিত্রশিল্পী। মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোটার,,,

দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

দামুড়হুদায় মটর চুরি কতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু।

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
০১/০৯/২০২৬ ইং মঙ্গলবার

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে গভীর রাতে পানির বৈদ্যুতিক মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম বরু (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৩১শে আগস্ট) দিবাগত রাত ০৩:৩০ মিনিটের সময় দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম বরু দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে লোকনাথপুর গ্রামের কেরামত আলীর বাড়িতে কেউ না থাকার সুযোগে টিউবওয়েলের বৈদ্যুতিক মটর চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করেন শফিকুল। সেখানে তিনি মটরটি খোলার চেষ্টা করছিলেন এবং নিরাপত্তার খাতিরে বা অসাবধানতাবশত মূল সংযোগ থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন না করেই কাজ শুরু করেন। এ সময় লাইভ তারের সংস্পর্শে এলে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আজ ০১ লা সেপ্টেম্বর মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন টিউবওয়েলের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত শফিকুল ইসলাম বরু দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তিনি একজন চিহ্নিত ও পেশাদার চোর ছিলেন। এর আগেও বিভিন্ন এলাকায় চুরি করতে গিয়ে তিনি একাধিকবার স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছিলেন।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, খবর পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অপমৃত্যু মামলার প্রস্তুতিসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


More News Of This Category