মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Headline :
সাঘাটায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার। মশক নিধনে ডিএসসিসির মাসব্যাপী বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু; থাকছে চার স্তরের তদারকি ঢাকা, ১ মার্চ ২০২৬ রবিবার। ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১। তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা। রমজানকে ঘিরে উলিপুরে ব্যাপক বাজার মনিটরিং: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, সতর্কবার্তা প্রশাসনের। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু তেরখাদায়’খাল খনন উদ্বোধনে এমপি হেলাল। মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।

দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোর্টারঃ  / ২৯ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের দাখিল পরীক্ষায় ঐতিহ্যবাহী কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদ্রাসার মূল ক্যাম্পাস ও চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসের শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও সাফল্যের কৃতিত্বপূর্ণ ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

চলতি বছর দাখিল পরীক্ষায় ৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে তন্মধ্যে ০৭ জন জিপিএ ৫.০০ (এ+), ৫৪ জন ‘এ’, ১২ জন ‘এ’- সহ শতভাগ পাস করে রাউজান উপজেলায় শীর্ষ স্থানে রয়েছে।

মাদ্রাসার এ ভাল ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন। তারা এজন্যে মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ ও প্রধান পৃষ্ঠপোষক খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু’র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা

এছাড়া মাদ্রাসার শিক্ষার মান ও শিক্ষা কার্যক্রমের সুন্দর পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন, বিজ্ঞানসম্মত, আধুনিক ও যুগোপযোগী কার্যকরী শিক্ষার প্রয়োগ, দ্বীনদার দক্ষ জনশক্তি তৈরির ধারাবাহিকতা অক্ষুন্ন রাখা ও শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত লেখাপড়ায়

মনোনিবেশ সৃষ্টিতে মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী’র আন্তরিক প্রচেষ্টা, সার্বক্ষণিক পর্যবেক্ষণ, নিবিড় পরিচর্যা, শিক্ষকমন্ডলীর নিয়মিত পাঠদান মাদ্রাসার ধারাবাহিক সাফল্যের নেপথ্যে প্রধান ভূমিকা রাখছে বলে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অভিমত ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category