বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Headline :
ভর্তি চলছে, ভর্তি চলছে সাতলা আল মনিরাহ বালিকা মাদ্রাসায় ভর্তি চলছে। মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবির অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক ১। মুন্সিগঞ্জে স্বামী-স্ত্রীর ঝগড়া মিমাংসা করতে গিয়ে মারধরে প্রাণ গেছে বৃদ্ধের। বালিয়াকান্দিতে ভূমি সেবায় অনন্য দৃষ্টান্ত: প্রশংসায় ভাসছেন এসি ল্যান্ড এহসানুল হক শিপন। নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস ও বাংলা ট্র্যাভেলসের ইফতার ও দোয়া মাহফিল। বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির একটি পর্যালোচনা জাকির হোসেন বাচ্চু। ফেসবুক স্ক্রল করলেই এখন সাতলার চারদিকে শুধু চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের প্রচারণায় ছড়াছড়ি। মহিলা পরিষদ ও প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ”র আন্তজার্তিক নারী দিবস ৮ মার্চ রবিবার। মনোহরদী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান; ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইয়াবা সেবককে কারাদণ্ড। ভূরুঙ্গামারীতে সেনাসদস্যের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন।

থানায় ঢুকে হামলা, আহত পুলিশ সদস্য

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ / ২৭ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা থানায় কর্তব্যরত এএসআই (সহকারী উপ-পরিদর্শক) মহসিন দূর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে থানার অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছুরিকাঘাতের পর এএসআই মহসিনের চিৎকারে থানা পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজন ছুটে আসেন। তারা ওই দূর্বৃত্তকে ধাওয়া করলে সে দৌঁড়ে পাশের সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে লাফিয়ে পড়ে আত্মগোপন করে।

পুকুরটি কচুরিপানায় পরিপূর্ণ হওয়ায় তাকে সহজে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।
ঘটনার পর থেকেই থানার পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় শত শত মানুষ তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ বিমান দুর্ঘটনায় নিহত সাহসী শিক্ষিকা মাহরিন চৌধুরীর সমাধিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা একটি ডিঙি নৌকা সংগ্রহ করে পুকুরে অনুসন্ধান শুরু করে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১২টা), দূর্বৃত্তকে আটক করা সম্ভব হয়নি। আহত এএসআই মহসিনকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে অফিসার ইনচার্জ বাদশা আলম জানান, প্রত্যক্ষদর্শী ও ডিউটিরত পুলিশরা ধারণা করছে আঘাত করা ব্যক্তিটির মানসিক সমস্যা ছিল। তাছাড়া আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার হলে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category