রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

ত্রিশাল সরকারি নজরুল কলেজে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহঃ 
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বুধবার (২৭ আগস্ট) বিকেলে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় নবনির্বাচিত নেতৃবৃন্দরা বলেন, দেশনায়ক তারেক রহমানের হাত ধরে তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। যোগ্য, সাহসী ও পরীক্ষিত নেতৃত্বের মধ্য দিয়েই ছাত্রদল ত্রিশালে নতুন উদ্যমে এগিয়ে যাবে।

নবঘোষিত কমিটির নেতৃত্বে রয়েছেন—

সভাপতি: মোঃ ছাইম আল হাসান

সিনিয়র সহ-সভাপতি: মোঃ লিটন মিয়া

সহ-সভাপতি: মোঃ আবু রায়হান

সাধারণ সম্পাদক: মোঃ আল আমিন

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ শাকিল আহমেদ

আরও পড়ুনঃ সহকারী শিক্ষকদের ১০ দফা দাবি আন্দোলন মহাসমাবেশ

যুগ্ম সাধারণ সম্পাদক:

মোঃ আশিক মাহমুদ

মোঃ আরিফুর রহমান রাফি

দপ্তর সম্পাদক: মোঃ হাবিবুল ইসলাম হাসিব

প্রচার সম্পাদক: মোঃ মিনহাজুল আবেদীন জয়

ক্রীড়া বিষয়ক সম্পাদক: মোঃ ওমর আলী

উক্ত অনুষ্ঠানে বক্তৃতাকালে নবগঠিত নেতৃবৃন্দ বলেন, ত্রিশালের মাটি ও মানুষের প্রিয় নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটনের অবদানেই আজ সরকারি নজরুল কলেজসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আলোকিত। তার নেতৃত্বেই ছাত্ররাজনীতির শেকড় আরও গভীরে প্রোথিত হয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, ত্রিশাল সরকারি নজরুল কলেজকে অনিয়ম-দুর্নীতিমুক্ত রাখতে ছাত্রদল অগ্রণী ভূমিকা রাখবে। সংগঠনের দুঃসময়ে যারা পাশে ছিলেন, আজ তারা যথাযোগ্য মর্যাদা ও দায়িত্ব পেয়েছেন। আমরা সবাই মিলে ছাত্রদলকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল করে তুলব। একইসঙ্গে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করছি।

আরও পড়ুনঃ কুমিল্লায় সাবেক মেয়র সাক্কুর নেতৃত্বে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিশাল আনন্দর‌্যালী

এসময় স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে নবগঠিত কমিটির নেতারা আশা প্রকাশ করেন যে, এই কমিটির মাধ্যমে ত্রিশাল সরকারি নজরুল কলেজ শাখা ছাত্রদল আরও সুসংগঠিত হয়ে ছাত্রসমাজের আস্থা ও বিশ্বাস অর্জন করবে।


More News Of This Category