বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক,স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থানের এক বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে জুলাইয়ের প্রথম দিন ১ জুলাই ২০২৫ তারিখ মঙ্গলবার বাদ জোহর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের দ্রত সুস্থ্যতা কামনা করে এই দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম দোয়া মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘এক বছর আগে অর্থাৎ ২০২৪ সালের জুলাই মাসে প্রথমে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। এরপর জুলাইয়ের মাঝামাঝিতে বিশেষ করে আবু সাঈদকে হত্যার পর কোটা বিরোধী আন্দোলন বৈষম্যবিরোধী আন্দোলনে রূপ নেয় এবং সকল শ্রেণি-পেশার মানুষ এই আন্দোলনে

আরও পড়ুনঃ সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের হেভিওয়েট প্রার্থী হলেন হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ

অংশ নিয়ে গণঅভ্যূত্থান ঘটিয়ে স্বৈরাচারি ফ্যাসিবাদি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে নতুন বাংলাদেশ গড়ে তোলে। এই আন্দোলনে বহু মানুষ শহীদ হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন। বহু মানুষের ত্যাগের বিনিময়ে আমরা আজ যে বাংলাদেশ পেয়েছি সেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ের চেয়ে অনেক স্বাধীনভাবে কথা বলতে পারছি।

আজ বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে তা যেন স্থায়ী হয় সেই বিষয়ে আপনাদের প্রতি আমার আহব্বান। জুলাই-আগস্টের চেতনাকে ধারণ করে আমরা আমাদের কাজের মাধ্যমে বৈষম্যবিরোধী একটি সুন্দর বাংলাদেশ গড়বো।’

জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থানে আহতদের দ্রত সুস্থ্যতার সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় উপাচার্য সরকারের প্রতি উদাত্ত আহব্বান জানান।

এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। দোয়া মাহ্ফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিনবৃন্দ, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফ্তি মো. আব্দুল হাকীম।


More News Of This Category