শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Headline :
তুরাগে জিয়াউর রহমানের স্মরণে দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ । বীরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন- এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল ইসলাম প্রামানিক। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সাতবারের সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ । ঈদের ছুটিতেও রংপুরে ডিবির মাদকবিরোধী অভিযান, আটক ৩। চিলমারীতে “অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রহ্মপুত্র নদ-রক্ষায়” স্থানীয়দের শান্তিপূর্ণ মানববন্ধন। মিরসরাইতে ঈদ শুভেচ্ছা বিনিময় ইউছুফ কুটিরে মিরসরাই ১ আসনের এমপি নুরুল আমিন। কবির মেম্বারের শতবৎসর বয়সী দাদির মৃত্যুতে এলাকাবাসীর শোক প্রকাশ। লালমনিরহাটে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন: হাজারো দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ত্রাণমন্ত্রী দুলু জার্মানির একটি আদালতে বিচারকাজ চলছে। হঠাৎ পকেট থেকে পিস্তল বের করে কাঠগড়ায় দাঁড়ানো আসামীকে গুলি করে বসেন দর্শকদের সারিতে বসা এক নারী।

তুরাগে জিয়াউর রহমানের স্মরণে দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ ।

Update : শনিবার, ৩০ মে, ২০২৬

মোঃ শাহজালাল সুমন, বাংলার সংবাদ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এবং তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চান মিয়া বেপারীর উদ্যোগে দোয়া মাহফিল, তবারক বিতরণ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০ মে শনিবার বিকেলে তুরাগে ৫৩ নং ওয়ার্ড রানাবোলায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আয়োজক হাজী চান মিয়া বেপারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা.তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিপন হাসান খন্দকার, বিপ্লব হোসেন, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল হক, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য সাঈদ হাসান সাগর ও মোখলেসুর রহমানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম। এ সময় হাজী চান মিয়া বেপারী বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের উন্নয়ন ও জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম পথিকৃৎ। তাঁর আদর্শ ও দেশপ্রেম আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। তাঁর শাহাদাতবার্ষিকীতে আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর দেখানো পথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করছি। আমি সবসময় ৫৩ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। অতীতেও ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব। তিনি এলাকার মানুষকে উদ্দেশ্য করে বলেন আপনাদের যেকোন বিপদে যে কোন প্রয়োজনে আমাকে ফোন দিবেন আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব,তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন। আলোচনা সভা শেষে ৫৩ নম্বর ওয়ার্ডের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


More News Of This Category