মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

তিস্তা টোল প্লাজায় তল্লাশি,প্রায় ২ কোটি টাকার মার্কিন ডলারসহ যুবক আটক।

Update : শনিবার, ১৬ মে, ২০২৬

লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু।

লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে প্রায় দুই কোটি টাকা সমমূল্যের বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে এই অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ।

আটককৃত যুবকের নাম মোঃ লিখন মিয়া (২৩)। তিনি কুড়িগ্রাম সদর থানার ঘোষপাড়া এলাকার মোঃ নুরনবী সরকার বাবুর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫ মিনিটে লালমনিরহাট থানার জিডি (নং-৮৬৭) মূলে এসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। সদর থানাধীন ৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া এলাকায় তিস্তা টোল প্লাজার দক্ষিণ পার্শ্বে স্থাপিত পুলিশ চেকপোস্টে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল।
এ সময় সন্দেহজনকভাবে একটি অটোরিকশা থামিয়ে যাত্রী লিখন মিয়াকে নামানো হয়। পরে তার শরীর তল্লাশি করলে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ আমেরিকান ডলার সদৃশ নোট উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ওই যুবকের কাছ থেকে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট উদ্ধার করা হয়। জব্দকৃত এই বৈদেশিক মুদ্রার সর্বমোট পরিমাণ ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ কোটি টাকা।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বাদ ইসলাম বলেন, উদ্ধারকৃত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। আটক যুবক কোথা থেকে এসব ডলার সংগ্রহ করেছেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন তা জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে ১৯৪ ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন (Foreign Exchange Regulation Act, 1947) অনুযায়ী লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


More News Of This Category