রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

সারাদেশে আইনশৃঙ্খলা অবনতি, হত্যা, দখলবাজি, চাঁদাবাজি ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, গুজব অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীর চাটখিলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৪ জুলাই ) বিকেলে উপজেলার দশঘরিয়া বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরকোট ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এই কর্মসূচির আয়োজন করে।

আরও পড়ুনঃসরাইলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

এতে বিএনপি নেতা গোলাম মোস্তফার সার্বিক তত্ত্বাবধানে পরকোট ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমেদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, উপজেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো.ইউনুছ, সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু, সাবেক ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম প্রমূখ।

এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল বাশার বাবুল, জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসিন আরাফাত মিলন, ইউনিয়ন ছাত্রদলের নেতা তানভীর শাহান রবিন উপস্থিত ছিলেন।


More News Of This Category