বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তরুণদের সৃজনশীল চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতাই আগামী দিনের বাংলাদেশের প্রধান শক্তিতে পরিণত হবে বলে মন্তব্য করেন ( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা

Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

তরুণদের সৃজনশীল চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতাই আগামী দিনের বাংলাদেশের প্রধান শক্তিতে পরিণত হবে বলে মন্তব্য করেন ( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা, )তরুণদের সৃজনশীল চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতাই আগামী দিনের বাংলাদেশের প্রধান শক্তিতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।
তিনি বলেন, কৃষি, বিজ্ঞান ও উদ্যোক্তা উন্নয়নের সমন্বিত চর্চার মাধ্যমেই একটি আধুনিক, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শুক্রবার (১২ জুন) খুলনার তেরখাদা উপজেলা পরিষদে আয়োজিত দুটি পৃথক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী আয়োজনে একদিকে অনুষ্ঠিত হয় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস, অন্যদিকে ছিল বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী। দুটি কর্মসূচি ঘিরে উপজেলা পরিষদ চত্বরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন, নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা। অন্যদিকে উপজেলা পরিষদ চত্বরে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। স্টলগুলোতে শিক্ষার্থীরা তুলে ধরে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা, পরিবেশবান্ধব উদ্ভাবন, নবায়নযোগ্য জ্বালানি, পানি সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক নানা প্রকল্প। শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী উপস্থাপনা ও নতুন কিছু করার প্রত্যয় দর্শনার্থীদের দৃষ্টি কেড়ে নেয়।
যাবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন। তারা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গবেষণা, বিজ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও উৎসাহিত করেন।
দুই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, তেরখাদা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু এবং জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক প্রতিনিধি ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতারা। কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে আয়োজিত এ কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি; বরং তরুণদের সম্ভাবনা, উদ্ভাবনী শক্তি এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়কে নতুন করে সামনে নিয়ে এসেছে।অংশগ্রহণকারীদের মতে, এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


More News Of This Category