বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

Update : বুধবার, ৪ জুন, ২০২৫
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

এম বাদল খন্দকার ( বিশেষ প্রতিনিধি)ঃ

ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে যানজট নিরসনে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (০৩ জুন) দুপুরে মহাসড়কের সরাইল-বিশ্বরোড মোড়ে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল-বিশ্বরোড মোড়ে অবৈধ স্থাপনাগুলোর কারণে প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে। এর ফলে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে যৌথ অভিযান চালানো হয়েছে।

অভিযানে ২০টি স্থায়ী ৩০টি বিভিন্ন পণ্যের অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া চলমান আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে সৃষ্ট খানাখন্দগুলো সংস্কার করা হচ্ছে। পর্যায়ক্রমে মহাসড়কের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা সকল স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

অভিযান চলাকালে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের ব্যবস্থাপক শামীম আহমেদ ও সেনাবাহিনীর ক্যাপ্টেন মহিম মেজবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।


More News Of This Category