মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে একটি চুনা কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে।

Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে একটি চুনা কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে।
মোঃ দুলাল সরকার গজারিয়ায় ঃ
এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে স্থানীয়দের দাবি। অভিযোগ রয়েছে, প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টার দিকে
সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের পাশে গড়ে ওঠা চুনা কারখানাটিতে রাতের আঁধারেও জ্বলছে আগুন। স্থানীয়দের দাবি, তিতাস গ্যাসের পাইপলাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে কারখানাটি পরিচালিত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ভাটেরচর এলাকার কতিপয় ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে কারখানাটি চালিয়ে আসছেন। তারা নিজেদের বিএনপির নেতা পরিচয় দিয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে ম্যানেজ করেই অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে কারখানা পরিচালনা করছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, গভীর রাত পর্যন্ত কারখানায় আগুন জ্বালিয়ে চুনা পোড়ানো হয়। এতে আশপাশের এলাকায় ধোঁয়া ও তাপ ছড়িয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। একই সঙ্গে অবৈধ গ্যাস ব্যবহারের কারণে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসন ও তিতাস কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে কারখানার মালিকপক্ষ। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক ভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।


More News Of This Category