রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় একজন নিহত

Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় একজন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় একজন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের বাদামতলী এলাকায় লরির ধাক্কায় জয়নাল আবেদীন (৬২) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের কাটাছরা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালের দিকে জয়নাল আবেদীন বাদামতলী এলাকায় নার্সারীতে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে চলে গিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুনঃ ডুমুরিয়া উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ- পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জয়নাল আবেদীনের মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় লরিটি সড়ক থেকে ছিটকে যায় এবং এই দুর্ঘটনা ঘটে। লরিটি জব্দ করে থানায় নিয়ে যায়। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


More News Of This Category