বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Headline :
নবীগঞ্জে আরএফএল কোম্পানির শ্রমিকে বেধড়ক দিয়ে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে আহত করে হাসপাতালে! মারধর ও ছিনতাইয়ের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের! স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জে সাহিত্য বিষয়ক সম্পাদক  দৈনিক বাংলার সংবাদ,  ভণ্ডের মুখোশ আসাদুজ্জামান খান মুকুল গ্রীসের এথেন্সে বাংলা ইউরোভিশন এওয়ার্ড–২০২৬-এ বিশেষ সম্মাননায় ভূষিত জুবায়ের আহমেদ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মহাদেবপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি কেডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মনা, ফুল দিয়ে অভিনন্দন জানালেন সিটি প্রশাসক মঞ্জু* মোঃ সোহেল রানা, ক্রাইম রিপোর্টার, বাংলার সংবাদ। খুলনার ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জের রুস্তমপুরে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জের রুস্তমপুরে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- হবিগঞ্জের আসন্ন বর্ষায় জলাবদ্ধতা এড়াতে তৎপর সিটি কর্পোরেশন। ওয়ার্ডে ওয়ার্ডে চলছে খনন কাজ *মোঃ সোহেল রানা, ক্রাইম রিপোর্টার, বাংলার সংবাদ খুলনা*

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ: প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে আহত ১ মোঃ দুলাল সরকার, গজারিয়ায় উপজেলা প্রততিনিধি

Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ: প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে আহত ১
মোঃ দুলাল সরকার, গজারিয়ায় উপজেলা প্রততিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ: প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের ঢাকাগামী লেনের ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন হাসান রাবার কোম্পানির সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গিয়ে মোস্তাফিজুর রহমান লিটন (৪৫) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আহত লিটন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রহিম নগর গ্রামের বাসিন্দা এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটির মালিক বলে জানা গেছে।

​হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে ঢাকাগামী লেনের ভবেরচর বাসস্ট্যান্ডের কাছে হাসান রাবার কোম্পানির সামনে প্রাইভেটকারটি (যার চালক ছিলেন মালেক) রাস্তার পাশে পার্কিং করা অবস্থায় ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ‘এশিয়া ট্রান্সপোর্ট’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিং করা প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় প্রাইভেটকারটি ছিটকে গিয়ে সামনে থাকা অপর একটি যাত্রীবাহী ‘হিমাচল পরিবহন’-এর বাসের পেছনে আছড়ে পড়ে।

​দুটি বাসের মাঝে চাপা পড়ে প্রাইভেটকারটি মুহূর্তের মধ্যেই দুমড়ে-মুচড়ে যায়। এ সময় গাড়ির ভেতরে থাকা মালিক মোস্তাফিজুর রহমান লিটন শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। স্থানীয় লোক ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

​আহত গাড়ির মালিকের চালক মালেক দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, “আমার প্রাইভেটকারটি মহাসড়কের পাশে একদম স্থিরভাবে দাঁড় করানো ছিল। হঠাৎ করেই পেছন থেকে এশিয়া ট্রান্সপোর্টের একটি বাস এসে আমাদের গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। এতে আমাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা হিমাচল বাসের পেছনে ঢুকে যায়। চোখের পলকে গাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং আমার গাড়ির মালিক স্যার গুরুতর আহত হন।”

​দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকাগামী লেনে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে ধীরগতি দেখা দিলেও হাইওয়ে পুলিশের তৎপরতায় দ্রুত দুর্ঘটনাকবলিত গাড়িগুলো রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয় এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক বাসটি আটক করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


More News Of This Category