বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ঢাকা অফিসার্স ক্লাবের উদ্যোগে শুকনো খাবার বিতরণ

Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

সাইফুল্যাহ মো: খালিদ রাসেল: করোনা আতংক, লকডাউন, সাধারন ছুটি এবং কর্মহীনতা সবকিছু মিলিয়ে অর্থনৈতিক ভাবে এক প্রকার স্থবির হয়ে আছে পুরো বাংলাদেশ। এই পরিস্থিতিতে ভোগান্তির চরমে রয়েছে দরিদ্র মানুষেরা। আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় দূর্ভোগে পড়েছেন এসব নিন্মবিত্ত অসহায় পরিবার গুলো। কিন্তু আশার বানী হলো সমাজের সরকারী-বেসরকারী অনেক প্রতিষ্ঠানসহ বিত্তবানরাও এগিয়ে এসেছেন এদের ত্রাণ সহায়তায়। ঢাকা অফিসার্স ক্লাবও এর ব্যাতিক্রম নয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-সচিব (পরিচালক) ও ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য জসীম উদ্দীন হায়দারের উপস্থিতিতে ঢাকা অফিসার্স ক্লাবের উদ্যোগে দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেকের মাঝে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে অত্যন্ত শৃঙ্খলতার মাধ্যমে চলে এই ত্রাণ বিতরণ। জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-সচিব (পরিচালক) ও ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য জসীম উদ্দীন হায়দার নিজ জেলা নোয়াখালীর সোনাইমুড়িতেও দুস্থদের ত্রাণ সহায়তা দিয়েছেন। জসীম উদ্দীন হায়দার নারায়ণগঞ্জের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে তাঁর এমন উদ্যোগে নারায়ণগঞ্জে থাকা তাঁর অধীনস্থ সকল কর্মকর্তা-কর্মচারী, নারায়ণগঞ্জের কর্মরত সাংবাদিক এবং সকল শুভাকাঙ্খীদের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।


More News Of This Category