সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

ঢাকার প্রবেশমুখে কাঁচপুর হাইওয়ে পুলিশের কঠোর অবস্থান

Reporter Name / ৪২৬ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : করোনার অজুহাতে একটানা সাধারন ছুটি পেয়ে বেশরীভাগ ঢাকাবাসী গ্রাম মুখী হয়েছে। বর্তমানে স্বল্পপরিসরে কিছুকিছু কর্মক্ষেত্র চালু হওয়ায় আবারও দলে দলে ঢাকার দিকে ছুটছেন সবাই। এ সুযোগে অনেকেই বিনা প্রয়োজনে ব্যাক্তিগত গাড়ী নিয়ে বের হচ্ছেন। কিন্তু ঢাকার প্রবেশমুখে কাঁচপুর হাইওয়ে পুলিশের কঠোর অবস্থানের কারনে এখানকার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে। প্রশাসনিক নির্দেশ অনুযায়ী কোনো ভাবেই ছাড় দেওয়া হচ্ছে না নিয়ম অমান্যকারীদের। কাঁচপুর, মদনপুর, মেঘনা সহ বিভিন্নস্থানে চেকপোস্ট বসিয়ে দেখা হচ্ছে প্রতিটি যানবাহন। পণ্যবাহী এবং জরুরী সেবামূলক যানবাহন ছাড়া অন্য কোন যানবাহন ঢাকায় ঢুকতে দিচ্ছে না কাঁচপুর হাইওয়ে পুলিশ। সরেজমিনে গিয়ে দেখা যায়, করোনা সংক্রমণের মধ্যেও ঝুঁকি নিয়ে কাঁপুর হাইওয়ে পুলিশের প্রতিটি সদস্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফ্ফর হোসেন বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিটি পুলিশ সদস্যদের মত আমরাও আমাদের দায়িত্বে অনড়। দেশের এ দুর্যোগময় পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলা ভিত্তিক সংক্রমণ এড়াতে আমরা সার্বিক ব্যবস্থা গ্রহন করেছি। ঢাকামুখী বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে বসানো হয়েছে চেকপোস্ট। বিনা প্রয়োজনে সড়কে বের হওয়া যানবাহনের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করছি। পাশাপাশি পণ্যবাহী যানবাহনে যেনো যাত্রী বহন না করতে পারে সেই দিকেও আমরা সজাগ আছি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত তাদের কঠোর অবস্থান বজায় থাকবে বলেও জানান হাইওয়ের ওসি মোজাফ্ফর। উল্লেখ্য যে, বর্তমানে নারায়ণগঞ্জ হাইওয়ে সিনিয়র এএসপি হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ জিসান। জানা যায়, তাঁর যোগদানের পর থেকেই কাঁচপুর হাইওয়ে পুলিশের আমূল পরিবর্তন ঘটেছে। তাঁর নির্দেশনা অনুযায়ী হাইওয়ে পুলিশের প্রতিটি সদস্য নির্ভীক ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সিনিয়র এএসপি মোঃ জিসানের সার্বিক তদারকিতে করোনা সংকটের মধ্যেও দায়িত্ব এড়ায়নি কাঁচপুর হাইওয়ে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category