বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ডিবি পুলিশের অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজার গাছসহ গ্রেপ্তার ৮

Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
ডিবি পুলিশের অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজার গাছসহ গ্রেপ্তার ৮

আবুল কালাম আজাদ,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহে মাদকবিরোধী একাধিক অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ৯৩ গ্রাম হেরোইন, ৪০০ পিস ইয়াবা এবং ১২টি তাজা গাঁজার গাছসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

সোমবার ২৩ জুন ২০২৫ রাতে কোতোয়ালী থানাধীন ধোপাখোলা এলাকায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ সোহরাব আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে ৬ জন মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ রিয়াজ ওরফে নিজুম (২০), মোঃ মনির উদ্দিন ওরফে মনির (৩৬), মোঃ রবিন (২৮), সাগর সরকার (২৫), মোঃ কাউছার (২৪) ও মোঃ রফিকুল ইসলাম আশিক (২৫)।

একই দিনে ভালুকা উপজেলার মামারিশপুর বাজার এলাকা থেকে এসআই মোঃ আরিফ হাসান ৩০০ পিস ইয়াবাসহ মোঃ রাশেদুল ইসলাম (২০) কে গ্রেপ্তার করেন। অপরদিকে, কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ এলাকা থেকে এসআই মোঃ ফারুক আহম্মেদ ১০০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম (৪৮) কে গ্রেপ্তার করেন।

আরও পড়ুনঃ বীরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

এছাড়া, মুক্তাগাছা উপজেলার পঞ্চনন্দবাড়ী এলাকা থেকে এসআই মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে চালানো আরেকটি অভিযানে ১২টি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত মোঃ ফুল মামুদ (৩৮) পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জেলা থেকে মাদক নির্মূলে সর্বাত্মক প্রচেষ্টা চলবে।


More News Of This Category