সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

ডিআইজি ড. হাসান উল-হায়দারের দিক নির্দেশনায় আধুনিক আঙ্গিকে রাজারবাগ পুলিশ হাসপাতাল

Reporter Name / ৪৩২ Time View
Update : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

সাইফুল্যাহ মোঃ খালিদ রাসেল : বর্তমান রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি ডক্টর হাসান উল-হায়দার। তাঁর যোগদানের পর থেকেই ধীরে ধীরে পাল্টে যেতে থাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সার্বিক রুপ। অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সেবার মান সবকিছুতেই এসেছে আধুনিক পরিবর্তন। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয় রাজারবাগ পুলিশ হাসপাতাল। ৫ একর জুড়ে হাসপাতালটি নির্মিত হলেও সেবার মান ছিলো অনুন্নত। রোগীদের ভোগান্তিও কম ছিলো না। কিন্তু ড. হাসান উল-হায়দারের পরিচালনা এবং দিক নির্দেশনায় নতুন রুপে সেজেছে হাসপাতালটি। মানসম্মত সেবা এবং দৃষ্টিনন্দন ভবন দুয়ে মিলে আধুনিক হাসপাতালে পরিরনত হয়েছে রাজারবাগ পুলিশ হাসপাতাল। আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ ডাক্তার, নার্স, রোগীদের জন্য পরিচ্ছন্ন বেড, আউটডোর,অপারেশন থিয়েটার, স্বাস্থ্যকর পরিবেশে বিশেষজ্ঞ ডাক্তারের সেবা সব কিছুই ডিআইজি ড. হাসান উল-হায়দারের বুদ্ধিদীপ্ত পরিচালনার সুফল। শুধুমাত্র রোগীদের সুবিধা নয়, রোগীদের সাথে থাকা স্বজন এবং দর্শনার্থীদের জন্য রয়েছে খাবারের ক্যান্টিন এবং নামাজের জন্য মসজিদ। রয়েছে পুলিশ বাহিনীর কর্মকর্তাদের জন্য সম্পূর্ন ফ্রি চিকিৎসা। বর্তমান বৈশ্বিক মহামারি করোনা কালেও থেমে নেই কার্যক্রম বরং নতুন উদ্যমে সেবা দিয়ে যাচ্ছে হাসপাতালটি। সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলে জানা যায়, তারা হাসপাতালের সেবার মান এবং মনোরম পরিবেশে খুবই সন্তুষ্ট। হাসপাতালের কর্মরত একজন প্রকৌশলী বলেন, ডিআইজি হাসান উল-হায়দারের দিক নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। রাজারবাগ পুলিশ হাসপাতালকে সেবা এবং গুনগত মানের দিক দিয়ে আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তুলতে স্যারের ভূমিকা অপরিসীম। ডিআইজি স্যারের সততা, নিষ্ঠা এবং কর্ম দক্ষতায় প্রতিনিয়ত আরো ইন্নত হচ্ছে হাসপাতালটি। তিনি আরও বলেন, বর্তমানে সকল বিভাগে সেবা প্রদান করা হলেও সেবার মান এবং পরিধি বাড়াতে এখনো কাজ অব্যাহত রয়েছে। ড. হাসান উল-হায়দারের দক্ষ পরিচালনা এবং চলমান কাজের ধারা অব্যাহত থাকলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালটি আধুনিকতার রোল মডেল হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চিকিৎসাধীন একজন পুলিশ সদস্য বলেন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ড. হাসান উল-হায়দার স্যার পরিচালক হিসেবে যোগদান করার পর হাসপাতালের সেবার মান এবং পরিবেশের আধুনিকায়ন চোঁখে পড়ার মত। সম্পূর্ন নিজস্ব তত্ত্বাবধায়নে মনোরম পরিবেশে, অত্যাধুনিক প্রযুক্তিতে সেবার গুনগত মান নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। সততা, নিষ্ঠা, ন্যায়পরায়নতা এবং দায়িত্বের প্রতি ভালোবাসার কারনে ডিআইজি ড. হাসান উল-হায়দার স্যার শুধুমাত্র রাজারবাগ পুলিশ হাসপাতালের নয় বরং পুরো পুলিশ বাহিনীর গর্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category