রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে পিকআপ-অটোরিকশা-বাইকের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ২, আহত ৫ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ে পিকআপ-অটোরিকশা-বাইকের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ২, আহত ৫

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

, ২৬ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলায় পিকআপ, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

​বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার পোস্ট অফিস এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

​নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা (৬০)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে সনাক্ত করা সম্ভব হয়নি।

​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে যাত্রীবাহী একটি অটোরিকশা ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিল। অন্যদিকে ঠাকুরগাঁও শহর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী পিকআপ ভুল্লী পোস্ট অফিস এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা অটোরিকশাটির সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

​ত্রিমুখী এই সংঘর্ষে অটোরিকশা ও মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও পাঁচজন।

​দুর্ঘটনার আহতদের মধ্যে পরিচয় পাওয়া ব্যক্তিরা হলেন—বড় বালিয়া এলাকার জরিনা (৪০), লক্ষীরহাট এলাকার আফিজুলের ছেলে শাহিরুল, ইদ্রিস আলীর ছেলে হারুন ও আফিজুল।

​ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

​ভুল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


More News Of This Category