শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Headline :
আদিতমারী জি এস স্কুল ও কলেজ মাঠে ‘জনতার দল’-এর মহাসমাবেশ এক বিশাল গণসমুদ্রে পরিণত হয়েছে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে গ্রামবাসীর কণ্ঠস্বর ইয়াকুব আলীর পাশে গ্রামের মাথা মুরব্বিরা, অভিযোগকে ষড়যন্ত্র আখ্যা ধানের শীষ শুধু একটি প্রতীক নয় এটি মানুষের ভোটাধিকার: রূপসায় আজিজুল বারী হেলাল নির্বাচনের দিন রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেন প্রিজাইডিং অফিসাররা তেরখাদা উপজেলা প্রশাসক নাগরিক সুস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার দাবিতে ধানমন্ডিবাসীর একুশে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত গাইবান্ধা-৫: জয়-পরাজয়ে বড় প্রভাব ফেলতে পারে চরাঞ্চলের ভোটাররা টেকনাফে বাস–টমটম সংঘর্ষে ২ জন নিহত, আহত ৮ মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা উখিয়া-টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর আহমেদ আনোয়ারীর সমর্থনে হ্নীলায় বিশাল পথসভা ও নির্বাচনী মিছিল মোরেলগঞ্জে ১৬ নং খাউলিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী জনসভা রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ

টেকনাফে বাস–টমটম সংঘর্ষে ২ জন নিহত, আহত ৮ মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়া পাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহতরা হলেন— টমটম চালক সাবের মিয়া ওরফে লালু এবং পশ্চিম ফুলের ডেইল এলাকার আবুল হোছনের মেয়ে মুনতাহা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নাটমোড়া পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টমটম চালক সাবের মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় মুনতাহাসহ আরও কয়েকজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মুনতাহার মৃত্যু হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে এবং যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category