বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে মাদক নিয়ন্ত্রণে সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসির মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া গাইবান্ধায় বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় জেলা আ.লীগ নেতা রনজিত গ্রেপ্তার পাঁচবিবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত* _ইমরুল কায়েস_ _পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি_ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার

টেকনাফের নয়াবাজারে এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, সশস্ত্র হামলার অভিযোগ বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার)

Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

টেকনাফের নয়াবাজারে এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, সশস্ত্র হামলার অভিযোগ

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার বাসিন্দা ও খারাংখালীস্থ এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ মাস্টার নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, মারধর এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একদল সশস্ত্র দুর্বৃত্তের বিরুদ্ধে।

সোমবার (১৫ জুন ২০২৬) সকালে প্রতিদিনের মতো নিজ শিক্ষা প্রতিষ্ঠান এঞ্জেল কেয়ার একাডেমিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নুরুল আমিন। তিনি হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার হাজী মোহাম্মদ হোছাইনের পুত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, খারাংখালী এলাকায় পৌঁছানোর পর পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার ব্যবহৃত গাড়ির গতিরোধ করে। এ সময় তারা জোরপূর্বক তাকে অপহরণের চেষ্টা চালায়। তিনি বাধা দিলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে দা, কিরিচসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলার একপর্যায়ে তাকে মারধর করে তার ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করলে হামলাকারীরা অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ঘটার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে। বিশেষ করে একজন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে লক্ষ্য করে এমন হামলার ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

ভুক্তভোগী অধ্যক্ষ নুরুল আমিন জানান, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি এর আগেও অভিযুক্তদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পরপর দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। কিন্তু এরপরও তারা হামলা ও অপহরণের চেষ্টা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।


More News Of This Category