মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline :
বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে মাদক নিয়ন্ত্রণে সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসির মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া গাইবান্ধায় বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় জেলা আ.লীগ নেতা রনজিত গ্রেপ্তার পাঁচবিবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত* _ইমরুল কায়েস_ _পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি_ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার কুড়িগ্রামের নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল মোতালেব নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিচারপতি নাজমুন আরা সুলতানা ১৯৫০ সালের ৮ জুলাই মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবুল কাশেম মঈনুদ্দীন ও মাতার নাম বেগম রশীদা সুলতানা দীন। তার ১১ বছর বয়সে পিতা মারা যান। তার মা ছিলেন ময়মনসিংহ রাধাসুন্দরী গার্লস হাই স্কুলের শিক্ষিকা এবং একজন চিত্রশিল্পী। মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোটার,,,

ঝিনাইদহে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিনাইদহ প্রতিনিধি | দৈনিক বাংলার সংবাদ,

Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

ঝিনাইদহে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি | দৈনিক বাংলার সংবাদ,

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, ঝিনাইদহ জেলা উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা ও মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঝিনাইদহ শহরের এইচটি ফাউন্ডেশন, মটরপাড়া মোড়ে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন উপজেলার বিক্রয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইমরান আলী। প্রধান মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির জেলা প্রচার সম্পাদক অ্যাডভোকেট এম এ মজিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ রাজু মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আল-আমিন হোসাইন, ঝিনাইদহ জেলা সভাপতি মোঃ দিদারুল ইসলাম রনি, সংগঠনের নেতৃবৃন্দ মোঃ মাসরুকুজ্জামান, মোঃ ইমরান হাসান, মোঃ বেলাল হোসেন এবং মোঃ মাসুম বিশ্বাসসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, দেশের বিক্রয় প্রতিনিধিদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা বৃদ্ধি, কর্মপরিবেশ উন্নয়ন এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা বিক্রয় প্রতিনিধিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ জেলার বিভিন্ন পর্যায়ের বিক্রয় প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের নেতৃবৃন্দ এবং এতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক বিক্রয় প্রতিনিধি অংশগ্রহণ করেন। আলোচনা শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।


More News Of This Category