রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা লেবার পার্টির আহ্বায়ক মিরাজ খান ও সদস্য সচিব সৈয়দ মিলন

Update : বুধবার, ৪ জুন, ২০২৫
ঝালকাঠি জেলা লেবার পার্টির আহ্বায়ক মিরাজ খান ও সদস্য সচিব সৈয়দ মিলন

ঝালকাঠি প্রতিনিধি:-

বাংলাদেশ লেবার পার্টি, ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন আহ্বায়ক কমিটিতে মোঃ মিরাজ খানকে আহ্বায়ক ও সৈয়দ মোঃ মিলনকে সদস্য সচিব করা হয়েছে। মোঃ মিরাজ খান বর্তমানে কেন্দ্রীয় দফতর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সৈয়দ মোঃ মিলন বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি হিসেবে আছেন।

বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটি গঠনের পর দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

নতুন কমিটির নেতারা জানিয়েছেন, তারা জেলার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন। এ বিষয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, “ঝালকাঠি জেলা লেবার পার্টি দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

নতুন নেতৃত্বের মাধ্যমে এ ধারাবাহিকতা আরও বেগবান হবে।” উল্লেখ্য, বাংলাদেশ লেবার পার্টি নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত একটি রাজনৈতিক দল এবং সাবেক ২০ দলীয় জোটের সক্রিয় শরীক।


More News Of This Category