শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Headline :
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে লালমনিরহাটে দোয়া ও খাবার বিতরণ।

Update : সোমবার, ১ জুন, ২০২৬

মোঃ নাজিউর রহমান রিজভী, নিউজ অ্যাডমিন, বাংলার সংবাদ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে এক হাজার দুঃস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাবে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

এ সময় জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিঠুন সরকার মিঠু, ছাত্রদলের সভাপতি সাদেকুল ইসলাম পাভেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে এক অনন্য নাম। দেশের অর্থনৈতিক মুক্তি, উৎপাদনমুখী উন্নয়ন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি বলেন, জিয়াউর রহমান মানুষের কল্যাণে রাজনীতিকে উৎসর্গ করেছিলেন। তাঁর আদর্শ ছিল আত্মনির্ভরশীল, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিক দায়িত্ব।

মন্ত্রী আরও বলেন, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। সমাজের সামর্থ্যবান মানুষদেরও মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


More News Of This Category