রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

জাল পেতে উদ্ধার হলো বৃদ্ধের লাশ

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেরা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ( ৪ অক্টোবর ) সকালে জেলার চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাংচিল ১২ নম্বর সুইচ গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মালেক (৮০) উপজেলার গাংচিল এলাকার মৃত রুস্তম আলীর ছেলে ।

স্থানীয়রা জানায়, আব্দুল মালেক ছোটবেলা থেকে থেকে সাঁতার জানেন না।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে গরুর ঘাস কাটতে নিজ বাড়ি সংলগ্ন গাংচিল খালে যান। পরবর্তীতে জুম্মা নামাজের সময় পার হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায়, তার স্বজনেরা গাংচিল খাল ও ছোট ফেনী নদী সংলগ্ন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

আরও পড়ুনঃ নিউইয়র্কে সিটি মেয়র র্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এরিক অ্যাডামস

এরপরও আব্দুল মালেকের কোনো খোঁজ না পাওয়ায় তিনি জোয়ারের পানিতে ডুবে গেছেন ধারণা করে স্থানীয়রা গাংচিল ১২ নং সুইচগেটে জাল পাতেন। পরবর্তীতে ভাটার সময়ে শনিবার ভোররাতের দিকে আব্দুল মালেকের লাশ সুইচগেটে পাতানো জালে আটকা পড়ে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


More News Of This Category