মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Headline :
সাঘাটায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার। মশক নিধনে ডিএসসিসির মাসব্যাপী বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু; থাকছে চার স্তরের তদারকি ঢাকা, ১ মার্চ ২০২৬ রবিবার। ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১। তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা। রমজানকে ঘিরে উলিপুরে ব্যাপক বাজার মনিটরিং: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, সতর্কবার্তা প্রশাসনের। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু তেরখাদায়’খাল খনন উদ্বোধনে এমপি হেলাল। মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল।

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

( ক্রাইম রিপোর্টার মোঃসোহেল রানা)

ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। সোমবার (২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বরগুনা-2 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি-কে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন আসনের আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

হুইপ হিসেবে নিয়োগ পাওয়া অন্যরা হলেন—হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের আশরাফ উদ্দিন নিজান।

সংসদ সচিবালয় জানিয়েছে, এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার শপথ নিতে পারেন।

খুলনার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রকিবুল ইসলাম বকুলের এ নিয়োগে স্থানীয় রাজনৈতিক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি খুলনা অঞ্চলের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া আরও জোরালোভাবে তুলে ধরতে পারবেন।

উল্লেখ্য, জাতীয় সংসদে হুইপদের দায়িত্ব হলো দলীয় শৃঙ্খলা রক্ষা, সংসদীয় কার্যক্রমে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ বিল ও প্রস্তাব পাসের ক্ষেত্রে সমন্বয় করা। ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন নেতৃত্বের এ দায়িত্ব বণ্টন সংসদীয় কার্যক্রমে গতি আনবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category