মোঃ সাব্বির হোসেন।#
নিউজ ডেস্ক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহবায়ক জনাব ইন্জিনিয়ার ইশরাক হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে।
এ সময় উপস্থিত ছিলেন আলি ইমরাজ (জুয়েল) সভাপতি খুলনা জেলা শাখা, এইচ এম খলিলুর রহমান সাধারণ সম্পাদক, খুলনা জেলা শাখা, স্বপন রায় সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খুলনা জেলা শাখা, মোঃ সাব্বির হোসেন যুগ্ন সাধারন সম্পাদক খুলনা জেলা শাখা এবং বিভিন্ন জেলা থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ,মরহুম আরাফাত রহমান কোকোর রুমের মাগফেরাত এবং জিয়া পরিবারের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বাংলাদেশের একটি রাজনৈতিক সংগঠন যা মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করে। দলটির আহ্বায়ক ইশরাক হোসেন এবং সদস্য সচিব নান্নু। তাদের লক্ষ্য হলো মুক্তিযুদ্ধের প্রজন্মকে সংগঠিত করা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা এবং দলের নীতি ও আদর্শ নবীন প্রজন্মের মধ্যে বিস্তার করা।
দলটির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ইশরাক হোসেন বলেন, তারা দেশ রক্ষার লক্ষ্যে একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে চান। তিনি আরও বলেন, দলটি রাজনৈতিক পদ-পদবির মোহ থেকে দূরে থেকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতিকে রক্ষার লক্ষ্যে কাজ করবে।
দলটির ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, যার ১ নম্বর সদস্য হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ২ নম্বর সদস্য হিসেবে মরহুম আরাফাত রহমান কোকোর নাম রয়েছে।