জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দল – কেন্দ্রীয় কমিটিতে বিদ্যুৎ চন্দ্র বর্মন কে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত
নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল, কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে বিদ্যুৎ চন্দ্র বর্মন নির্বাচিত হওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। তার এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়াকে সংগঠনের জন্য একটি ইতিবাচক ও যুগোপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের মাননীয় প্রধান পৃষ্ঠপোষকসহ শীর্ষ নেতৃবৃন্দ। বিশেষভাবে শুভেচ্ছা জানানো হয়েছে মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান, প্রধান পৃষ্ঠপোষক মোরতাজুল করিম বাদরু, সাধারণ সম্পাদক এম কে মাসুদ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম-কে।
সংগঠনের নেতারা জানান, বিদ্যুৎ চন্দ্র বর্মন দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তথ্য সংগ্রহ, গবেষণা কার্যক্রম পরিচালনা, বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রণয়ন এবং সংগঠনের নীতিনির্ধারণে সহায়ক ভূমিকা রাখার সক্ষমতা বিবেচনা করেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর বিদ্যুৎ চন্দ্র বর্মন বলেন, সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তিনি সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করবেন। তথ্যভিত্তিক গবেষণা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও বিশ্লেষণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, তার দক্ষ নেতৃত্ব ও পরিশ্রমের মাধ্যমে সংগঠনের তথ্য ও গবেষণা কার্যক্রম আরও সুসংগঠিত, আধুনিক ও কার্যকর হবে এবং জাতীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম নতুন মাত্রা লাভ করবে।