সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

জলঢাকায় গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জন্য দোয়া ও মিলাদ মাহফিল

জেলা প্রতিনিধি নীলফামারী: / ৩৪ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

জেলা প্রতিনিধি নীলফামারী:

নীলফামারীর জলঢাকায় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন জলঢাকা গণঅধিকার পরিষদ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন স্বাধীন,

সভাপতিত্ব করেন সাকিব ইসলাম সালাফি দায়িত্বপ্রাপ্ত গণঅধিকার পরিষদ জলঢাকা, লিয়ন ইসলাম সাবেক সাংগঠনিক সম্পাদক গণঅধিকার পরিষদ জলঢাকা, মোঃ শরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক যুব অধিকার পরিষদ জলঢাকা উপজেলা,প্রধান অতিথি

আব্দুল মতিন স্বাধীন বলেন, গত ২৯ আগস্ট রাতে ঢাকায় ভিপি নুরুল হক নুরের ওপর সংঘটিত হামলা সরকারের পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

আরও পড়ুনঃ ডাকসু নির্বাচন ২০২৫ জাতীয় ছাত্র সমাজের প্যানেল জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী
এছাড়া বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে গণমানুষের আন্দোলন দমনে সহায়তাকারী শক্তি হিসেবে কাজ করছে। তাই ফ্যাসিস্ট সরকারের দোসর এ দলকে অবিলম্বে নিষিদ্ধ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে গ্রেফতারের দাবি তোলেন তারা।

সভাপতির বক্তব্যে সাকিব ইসলাম সালাফি বলেন, আমাদের নেতা ভিপি নুরের কিছু হলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে। নুর কোনো একদিনে তৈরি হয়নি। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের অন্যতম কারিগর ও গণমানুষের অধিকার আদায়ের সাহসী কণ্ঠস্বর।

এর আগে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মী এ অনুষ্ঠানে অংশ নেন।দোয়া শেষে হামলাকারীদের গ্রেফতার ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে দিতে মিছিল সহকারে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে যায় অনুষ্ঠানের অংশগ্রহণকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category