সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Headline :
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসতে হবে:এমপি হেলাল। ইসলামী শিক্ষা কেন্দ্রে প্রাক্তন ছাত্র পরিষদের পুনর্মিলন সম্মেলন সফলভাবে সম্পন্ন । গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের পাতে পচা ডিম-মেয়াদোত্তীর্ণ রুটি।

জরুরি অবস্থা প্রত্যাহারের পর মালদ্বীপে পাকিস্তানের সেনাপ্রধান

Update : মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮

মালদ্বীপে ৪৫ দিনের জরুরি অবস্থা প্রত্যাহারের পর দেশটিতে প্রথম সর্বোচ্চ পদাধিকারী বিদেশি অতিথি হিসেবে সফর করছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া।

মালদ্বীপ ও ভারতের মধ্যকার টানাপড়েনের মধ্যে এ সফরটি অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় মিডিয়া বলছে, এটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার একটি ‘রাজনৈতিক ইঙ্গিত’।

মালদ্বীপের সেনাপ্রধানের আমন্ত্রণে রোববার তিন দিনের সফরে মালদ্বীপে পৌঁছান পাকিস্তানের সেনাপ্রধান।

বিমানবন্দরে জেনারেল বাজওয়াকে স্বাগত জানান মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল আহমদ সিয়াম ও মালদ্বীপে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত।

বাজওয়া মালদ্বীপ সফরকালে প্রতিরক্ষামন্ত্রী আদম শরিফ ওমর এবং অন্যান্য কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন। ২০১৬ সালের নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম মালদ্বীপ সফর।

গত বছর সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ স্বাধীনতা দিবস অনুষ্ঠানের সময় মালদ্বীপ সফর করেছিলেন। ওই সময় পাকিস্তানের সহায়তায় একটি মেডিকেল কলেজ উন্নয়নের চুক্তি হয়েছিল।

প্রধানমন্ত্রীর ওই সফরকালে ১০ মিলিয়ন ঋণের আওতায় সামরিক বিমান কেনা হবে বলে মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী বললেও তা হয়নি। ওই সময় অবশ্য ছয়টি চুক্তি হয়েছিল। সূত্র : সাউথ এশিয়ান মনিটর।


More News Of This Category

বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত মকবুল হোসেন সিনেমার রিপোটার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ৩ মে রবিবার জেলার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মূল সড়কে র‌্যালি ও বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলা শাখার মোক্তারপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলা শাখার আহবায়ক মাহমুদুল হাসান শামীম তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোচক প্রফেসর ননী গোপাল সরকার। এ সময় আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র সাংবাদিক অরবিন্দ ধর, সিনিয়র সাংবাদিক অধ্যাপক বিজয় দাস, সাংবাদিক সুস্হিসরকার,সাংবাদিক সারোয়ার, সাংবাদিক মোনায়েম খান, সাংবাদিক মানিক মিয়া, প্রভাষক সিরাজুল ইসলাম খান সোহেল,মেহেদী হাসান,সম্পাদক ও প্রকাশক ডেইলি নেত্রনিউজ,সাংবাদিক ওবায়দুল ইসলাম সাগর,সাংবাদিক মনিরুল ইসলাম,সাংবাদিক হাবীবুর রহমান,মাহবুব আলম, রফিক প্রমুখ। সুমন আহমেদ আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন