বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে মাদক নিয়ন্ত্রণে সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসির মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া গাইবান্ধায় বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় জেলা আ.লীগ নেতা রনজিত গ্রেপ্তার পাঁচবিবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত* _ইমরুল কায়েস_ _পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি_ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার

জমি বিরোধে যুবককে হত্যা: ঢাকা পালানোর পথে রংপুরে নারীসহ ৩ আসামি গ্রেপ্তার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট ০১৭১৭৭৭৬৯৭২

Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

জমি বিরোধে যুবককে হত্যা: ঢাকা পালানোর পথে রংপুরে নারীসহ ৩ আসামি গ্রেপ্তার

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট

০১৭১৭৭৭৬৯৭২

১৪ জুন, ২০২৬

লালমনিরহাটের আদিতমারীতে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে যুবক উজ্জল মিয়া (২৬) হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। শুক্রবার (১৩ জুন) দুপুরে রংপুর। মহানগরীর তাজহাট থানার মডার্ন মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সৈয়দপুর থেকে ঢাকাগামী ‘রংপুর এক্সপ্রেস’ বাসে চড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী বারঘড়ি এলাকার ফজলুল হক (৪২), ছকিনা বেগম (৩৮) ও লাইলী বেগম (৫০)। তারা এই হত্যা মামলার যথাক্রমে ৫, ৬ ও ৮ নম্বর এজাহারভুক্ত আসামি।

​র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী বারঘড়ি এলাকায় দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গত ২ জুন সকালে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উজ্জল মিয়ার ওপর বর্বরোচিত হামলা চালায়।

​গুরুতর আহত অবস্থায় উজ্জলকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ জুন রাত ১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মা রহিমা বেওয়া বাদী হয়ে আদিতমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল মডার্ন মোড় এলাকায় অভিযান চালিয়ে বাস থেকে ওই তিন আসামিকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category