মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় ১৯-২১মে দেশব্যাপী ভূমিসেবা মেলা২০২৬।

Update : রবিবার, ১৭ মে, ২০২৬

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি, বাংলার সংবাদ।

বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ এবং জনবান্ধব করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যপী আগামী ১৯-২১মে তিনদিন ভূমিসেবা মেলা-২০২৬ আয়োজিত হবে। সে উপলক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে
আজ ১৭ই মে রবিবার অত্র কার্যালয়ে ভূমিসেবা মেলা-২০২৬ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে ভূমিসেবা মেলা-২০২৬ এর সার্বিক বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী, এনডিসি। এছাড়াও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দীনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে জানানো হয়, ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের দৌড়গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে সরকার। তিন দিনব্যাপী এ মেলায় ময়মনসিংহ বিভাগের আওতাধীন চারটি জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অথবা দৃশ্যমান স্থানে সেবা প্রার্থীদের সহযোগিতার জন্য স্টল স্থাপন করা হবে। ভূমিসেবা সহজীকরণে ই-নামজারি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ বা নকশার আবেদন, মৌজা ম্যাপ প্রাপ্তি, অর্পিত/পরিত্যাক্ত সম্পত্তি ও সায়রাতমহাল লিজ ইত্যাদি সেবা পাওয়া যাবে ‘ভূমি আমার ঠিকানা’ বুকলেট হতে। এটি একটি স্বয়ংসম্পূর্ণ বুকলেট যা ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এছাড়াও ভূমি সেবা বিষয়ক হট লাইন নাম্বার ১৬১২২ এ কল করে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন সর্বস্তরের সাধারণ জনগণ।

বিভাগীয় কমিশনার বলেন, ভূমিসেবায় অটোমেশনের ফলে মধ্যস্বত্বভোগী দালালদের দৌরাত্ম হ্রাস পাবে এবং সাধারণ জনগণ ভূমিসেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি) ব্যবহারের মাধ্যমে সহজেই জমি সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। জনগণ যাতে কোনো ধরনের হয়রানি ব্যতীত তাদের কাঙ্ক্ষিত ভূমি সেবা পায়, সে লক্ষ্যেই ‘জনবান্ধব ভূমিসেবা অটোমেশন’ কর্মসূচি চালু করছে সরকার। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং এর বহুল প্রচারের মাধ্যমে সেবাকে জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে হবে।


More News Of This Category