সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

চিলমারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের দাফন সম্পন্ন

Reporter Name / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
চিলমারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের দাফন সম্পন্ন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রাত আনুমানিক ১০.৪০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে তার মরদেহ বৃহস্পতিবার (১৯ শে জুন) সকাল ১১.৩০ মিনিটে উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর (ফৈলামারী) গ্রামে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রিয় মর্যাদার দাফন করা হয়েছে। এ সময় চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, চিলমারী মডেল থানার এস আই আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করা হয়েছে।

এ সময় চিলমারী উপজেলার বীর মুক্তিযোদ্ধা, কমান্ডারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৬ বছর।

আরও পড়ুনঃ নাসিরনগরের দুই শাতেমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ব্যক্তিগত জীবনে তিনি, সমাজসেবা অফিসের কারিগরি প্রশিক্ষক হিসেবে চাকুরি করতেন। গত ২০২১ সালে তিনি চাকুরী থেকে অবসর গ্রহণ করেন। গত মাসে তিনি বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা ও তিন পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার এই মৃত্যুতে উপজেলা বীর মুক্তিযোদ্ধা ও গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া বইছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category