রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

চিলমারীতে মিষ্টি কুমড়ার উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে

Update : রবিবার, ২২ জুন, ২০২৫
চিলমারীতে মিষ্টি কুমড়ার উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারিতে “স্মলহোন্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেজ প্রজেক্ট এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় উচ্চ মূল্য ফসলে”র উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২শে জুন) সকাল ১১ ঘটিকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলার রমনা মডেল ইউনিয়নের তেলিপাড়া (পাত্রখাতা) এলাকায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ সময় মালচিং পদ্ধতিতে মিষ্টি কুমড়া চাষ নিয়ে স্থানীয় কৃষকদের সঙে নানান আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃ ভালুকায় মহাসড়কের পাশে যুবকের লাশ, স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর মৃত্যুর ঘটনা

এছাড়াও বিভিন্ন ফসল নিয়ে পরামর্শ দেয়া হয়েছে। এতে স্থানীয় কৃষক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অফিসার রাজু আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন মিয়া, আব্দুর রাজ্জাক, পূর্ণেন্দু সরকার। আরও বক্তব্য রাখেন স্থানীয় কৃষক আর্জিনা বেগম।

তিনি বলেন, আমি ১ একর জমির উপর কুমড়া চাষ করে অনেক লাভবান হয়েছি। কৃষি অফিস থেকে আমাকে সার ও বিজ এবং ঔষধ দিয়েছেন। এবং তারা সময় মতো তদারকি করে মালচিং পদ্ধতিতে কুমড়া চাষ করে আমি অনেক লাভবান হয়েছি।

এক একর জমিতে চাষাবাদ করে নিজে খেয়ে দেয়ে বিক্রি করে প্রায় ৩০ হাজার টাকা লাভ করেছি। এ সময় ঐ কৃষক সকলকে উৎসাহ দেয় নতুন করে মিষ্টি কুমড়াসহ বিভিন্ন সবজির উপর আবাদ করার জন্য। তার এই বক্তব্য শুনে অনেকে নতুন ভাবে এগিয়ে আসবে বলে জানান আর্জিনা বেগম।


More News Of This Category