বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “জোড়গাছ পুরাতন বাজার” এলাকায় প্রতিবাদী জনতা কতৃক মাদকের প্রতিবাদ করতে গিয়ে, হামলার শিকার হয়েছেন ২জন। আহতদের চিলমারী হাসপাতালে ভর্তি হলে কর্তব্যরত ডাক্তার কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ব্যাপারে এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সরেজামিনে এলাকাবাসী ও প্রতক্ষদর্শী সূত্রে জানাগেছে, গত বুধবার সকাল ১১টায় জোড়গাছ পুরাতন বাজার এলাকার, সিদ্দিকের ছেলে নিরাশার ভাতের হোটেলের পিছনে, বহিরাগত কয়েকজন যুবককে সাথে নিয়ে মাদক সেবন করতে থাকেন। প্রকাশ্য মাদক সেবনের প্রতিবাদ করতে গিয়ে, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য আনারুলসহ কয়েকজন প্রতিবাদ করলে, প্রতিবাদের জেরধরে বিকাল ৫টায় জোড়গাছ গরু হাটের পরে রতনের বাড়ীর পার্শে ওৎ পেতে থাকা ছিদ্দিক, রন্জু, তালেব, নিরাশা, মালেক, আকাশ, লাঠি সোটা নিয়ে আনারুলের উপর হামলা ও মারপিট চালায়। এ সময় কুদ্দুস, কাকন, সুজনসহ বেশ কিছু সচেতন যুবক এগিয়ে আসলে তাদেরকে ও মারপিট করেন। উক্ত মারপিটে আব্দুল কুদ্দুস- পিতা আবু তালেব, আনারুল- পিতা মৃত আবু সাইদদ্বয়, আহত হয়ে চিলমারী হাসপাতালে ভর্তি হন। পরে কর্তব্যরত মেডিকেল অফিসার তাদের দুজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন। উক্ত ঘটনার জেরধরে উত্তেজিত মাদক বিরোধী জনতা, ছিদ্দিক, মালেক, রন্জুর দোকানঘর ভাংচুর করেন। আরো জানাগেছে মাদক কারবারি ছিদ্দিক, নিরাশাসহ ফ্যাসিস্ট সরকারের দোষরদের নামে পেট্রোল নিক্ষেপ মামলা ও ধর্ষনসহ নানা প্রকার মামলার আসামী হয়ে অত্র এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এরই ধারাবাহিকতা বজায় রেখে তারা এ ঘটনা ঘটায়। অপর দিকে বুধবার রাতে রমনাঘাট বাঁধের মোড় এলাকায় প্রতিবাদী সাধারণ জনতা মাদক কারবারীর সাথে জরিত রিপন, বিটু, রন্জু, মুকুল ও বাবু মেকারের ঘরবাড়ী ভাংচুর করেন মর্মে সরেজমিনে জানাগেছে। উক্ত ঘটনায় চিলমারী সচেতন মহল, প্রতিবাদকারী যুবকদের মাদক বিরোধী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বলে জানা যায় ।
উক্ত ঘটনার প্রতিবাদে জোড়গাছ বাজারে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত, মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানাযায়।


More News Of This Category