রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

চিলমারীতে জীবন্ত কড়ই গাছে আগুন, দেখতে হাজার হাজার জনতার ভিড়

Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে প্রায় শতবর্ষী এক কড়ই গাছের ভেতরে ও বাহিরে জ্বলছে আগুন। চিলমারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে গাছের সেই আগুন নেভাতে অনেক চেষ্টা করে ও ব্যর্থ হয়েছেন।

এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা ধরনের কৌতূহলের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১লা জুলাই) সকাল থেকে উপজেলার রমনা মডেল ইউনিয়নের”রমনা রেলস্টেশনে” এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে। এটি দেখতে উপজেলাসহ বাহিরের বিভিন্ন এলাকার থেকে ছুটে আসছেন হাজার হাজার মানুষ।

উপস্থিত কয়েকজন জানান, গাছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, আবার কেউ বলেন, হয়তো কেউ বিড়ি খেয়ে বিড়ির আগুন ফেলে দিয়ে ছিল সেটা থেকে গাছে লেগেছ, আবার কেউ বলেন, এটা আল্লাহ প্রদত্ত আগুন হতে পারে। স্থানীয়রা জানান, আমরা লোকমুখে খবর পাই যে রমনা রেলস্টেশনে গাছে আগুন লেগেছে।

আরও পড়ুনঃ নির্মাণাধীন বহুতল ভবনের ৬ তলার বারান্দা ধসে ২ ইঞ্জিনিয়ারসহ নিহত ৩ জন

ঘটনাস্থলে এসে দেখি সত্যিই গাছে আগুন লেগেছে। তারপর শুনলাম ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। আসলে এ আগুন কোথা থেকে আসল আমরা ও বুঝতে পারছি না। স্কুল শিক্ষার্থী মিষ্টি ও সুমনা বলেন, আমি সকালে স্কুলে এসে শুনতে পাই গাছের ভেতর আগুন জ্বলছে। পরে বান্ধবীদের সঙ্গে এখানে দেখতে এসেছি। পরে দুপুর বেলায় গাছটির একটি বড় অংশ ভেঙে পড়ে যায়।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, গাছটি রেলওয়ের জায়গায় আছে। আমরা সকালে গিয়েছিলাম, পরে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নেভানোর জন্য সব দিক থেকে চেষ্টা করেও আগুন নেভানো সম্ভব হয়নি। পরে রেলওয়ে ও বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। এখন তারা গাছটির ব্যাপারে সিদ্ধান্ত নিবেন বলে জানান তিনি।


More News Of This Category