বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পুশইন ভারতীয় নাগরিকরা ফিরতে চাই ভারতে

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ 
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে আটক ৬ ভারতীয় নাগরিক নিজ দেশ ভারতে ফেরত যেতে চাই। আর তাদের ফিরিয়ে নিতে আশ্বাস দিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। পুশইন করা ওই ৬ ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিতে ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সাথে যোগাযোগ করেছেন তারা। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আটকের পর বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচারের পর ভারতের পুলিশের বিশেষ শাখা আমাদের সাথে যোগাযোগ করেছে। তারা আটক ৬ নাগরিককে ফেরত নিতে চায়। তাই এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। যেহেতু আটক ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে সেহেতু আমরা সর্বোচ্চ সহনশীলতা দেখাচ্ছি। তবে শেষ পর্যন্ত ভারত যদি তাদের নাগরিকদের ফেরত না নেয় তাহলে অনুপ্রবেশের মামলা দায়ের করে তাদের কারাগারে পাঠানো হবে।

সূত্রে জানা যায়, তারা দিল্লির একটি ইট ভাটায় কাজ করতেন। সেখানকার পুলিশ তাদের বাংলাদেশি নাগরিক দাবি করে গ্রেফতার করে এবং কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠায়। পরে তারা কুড়িগ্রাম থেকে চাঁপাইনবাবগঞ্জে আসে। পুলিশের ধারণা, তারা সীমান্তের নদীপথ ব্যবহার করে ভারতে ফেরার চেষ্টা করছিলেন। তবে তার আগেই অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

আরও পড়ুনঃ কুমিল্লায় বাল্যবিবাহ রেজিস্ট্রেশন: তদন্তের মুখে কাজী আফজাল হোসেন

এর আগে গত বুধবার (২০ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আলীনগর ভূতপুকুর এলাকার আইনাল হকের ছেলে হাফু মিয়ার বাড়ি থেকে শিশু নারীসহ ৬ জনকে আটক করে পুলিশ। গত ২৬ জুন কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। এরপর তারা চাঁপাইনবাবগঞ্জের এক আত্মীয় হাফুর বাড়িতে আশ্রয় নেন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।

আটককৃতরা হলো- ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর থানার পাইকর গ্রামের মো. দানেশ (২৮), তার স্ত্রী সোনালী বেগম (২৬), সন্তান মো. সাব্বির (৮) এবং একই এলাকার আজিজুল দেওয়ানের স্ত্রী সুইটি বেগম (৩৩) ও তার দুই ছেলে কুরবান দেওয়ান (১৬) ও ইমাম দেওয়ান (৬)। ###


More News Of This Category