সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline :
বতর্মান সরকারি দল আর বিরোধী দল, তাদের কথার ভাষা ভিন্ন, শ্লোগানও ভিন্ন ভিন্ন, জনগণ কি নিরুপায়? যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ অন‍্যনারা একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কবিতার নাম 🌹 যৌবন বেচাকেনা সাঘাটায় বিপি দিবসে কাব ও স্কাউটদের বর্ণাঢ্য আয়োজন তেরখাদায় বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২ হাজার টাকা জরিমানা খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত ৬ এমপিকে শুভেচ্ছা প্রদান। নবনির্বাচিত এমপি মোঃ আবুল কালাম’র ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্যে সাক্ষাৎ। বসতবাড়ীতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সাংবাদিক মহিউদ্দিনের উপর সন্ত্রাসী হামলা চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার

চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে এতিম ও অসহায় শিশুদের সঙ্গে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুল । আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ শহরের চাঁপাই ফুড ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর জেলা পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা আবু গিফারী, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর, সাবেক মেয়র অধ্যাপক মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সমাজের বিত্তবানদের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার জন্য উৎসাহিত করেন। পরে জেলা আমীর মাওলানা আবু গিফারী দোয়া পরিচালনা করেন। ইফতার মাহফিলে এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category