সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

চরণদ্বীপ দরবারের ৩ দিন ব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল সম্পন্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : / ২৪ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফে ৩ দিন ব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল গতকাল ১০ মহররম, ৬ জুলাই সম্পন্ন হয়েছে। মাহফিলে প্রত্যহ ছদারত ও মুনাজাত পরিচালনা করেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত

হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)। মাহফিলে উপস্থিত ছিলেন আওলাদে চরণদ্বীপি (ক.) হযরতুল আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.) ও শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.)।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মুহাম্মদ মুনিরুল ইসলাম। মাহফিলে প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করেন বিশিষ্ট আলেম-এ দ্বীন ও ফকিহ হযরতুল আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী (ম.)।

মাহফিলে বক্তারা বলেন, “ঐতিহাসিক কারাবালার শাহাদতের মাধ্যমে ইমাম হোসাইন (রা.) প্রমাণ করে গেলেন সত্য-মিথ্যা, ন্যায় ও অন্যায়, হক ও বাতিল কখনো এক হতে পারে না। সত্যের বিষয়ে কোনো ছাড় নয়, প্রয়োজনে জীবন উৎসর্গ করতে হবে।

আরও পড়ুনঃ অন্যায়ের প্রতি মাথা নত না করা এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকায় কারবালার শিক্ষা – শাহসূফী শহীদুল্লাহ্ ফারুকী (ম.)

এ শাহাদতের মাধ্যমে তিনি সব সত্য সন্ধানি মানুষকে শিখিয়ে গেলেন অসত্যের কাছে, জালিমের জুলুমের কাছে কখনো মাথা নত করবে না। প্রয়োজনে জীবন দিবে, তারপরও অন্যায়ের কাছে মাথা নত করবে না।” মাহফিলে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ মুনির উদ্দিন মারুফ।

এতে গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটি ও শাখা সংগঠনের নেতৃবৃন্দসহ দরবারের ভক্ত মুরিদানগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category