বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

চন্দনাইশে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী 

Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপন ও চারা বিতরন করেছেন চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আংশিক সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী।

মঙ্গলবার (২২ জুলাই) বিকালে অত্র এলাকার বিভিন্ন অঞ্চলে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ, চারা বিতরণ এবং গাছের পরিচর্যা কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি নেতা ও সমাজসেবক শফিকুল ইসলাম রাহী।

“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যে খাগরিয়া ইউনিয়নে অবস্থিত শফিকুল ইসলাম রাহী দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কর্মসূচি উদ্ভোদনকালে  প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম রাহী বলেন, “পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব। শুধু গাছ লাগানো নয়, গাছের পরিচর্যার ক্ষেত্রেও সবাইকে সচেতন হতে হবে। একটি গাছ মানে একটি জীবনের আশ্রয়।” তিনি আরও বলেন, “শুধু চারা রোপণ নয়, প্রতিটি গাছের টিকে থাকা নিশ্চিত করতে পরিচর্যার জন্য স্থানীয় ‘গাছ অভিভাবক’ নিয়োগ এবং একটি স্বেচ্ছাসেবী মনিটরিং টিম গঠন করা হচ্ছে।”

আরও পড়ুনঃ ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন থেকে বের হলেন আলোচিত দুই উপদেষ্টা ও প্রেস সচিব

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শফিকুল ইসলাম রাহী দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা শফিক উল্লাহ মাহমুদ, এস এম আকরাম আলী, মুহাম্মদ নিজাম উদ্দিন , মোহাম্মদ আজিজুল হাসান, আরমান হোসেন আবির, মোহাম্মদ বাবু, তুহিন, মনছপ আলী প্রমূখ।

উল্লেখ্য, কর্মসূচির আওতায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, সামাজিক কেন্দ্র, রাস্তার পাশ ও উন্মুক্ত স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিনামূল্যে প্রায় ৫,০০০ চারা বিতরণ করা হয়েছে।


More News Of This Category