বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Headline :
ভর্তি চলছে, ভর্তি চলছে সাতলা আল মনিরাহ বালিকা মাদ্রাসায় ভর্তি চলছে। মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবির অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক ১। মুন্সিগঞ্জে স্বামী-স্ত্রীর ঝগড়া মিমাংসা করতে গিয়ে মারধরে প্রাণ গেছে বৃদ্ধের। বালিয়াকান্দিতে ভূমি সেবায় অনন্য দৃষ্টান্ত: প্রশংসায় ভাসছেন এসি ল্যান্ড এহসানুল হক শিপন। নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস ও বাংলা ট্র্যাভেলসের ইফতার ও দোয়া মাহফিল। বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির একটি পর্যালোচনা জাকির হোসেন বাচ্চু। ফেসবুক স্ক্রল করলেই এখন সাতলার চারদিকে শুধু চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের প্রচারণায় ছড়াছড়ি। মহিলা পরিষদ ও প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ”র আন্তজার্তিক নারী দিবস ৮ মার্চ রবিবার। মনোহরদী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান; ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইয়াবা সেবককে কারাদণ্ড। ভূরুঙ্গামারীতে সেনাসদস্যের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষের প্রার্থী চাই- শফিকুল ইসলাম রাহী’র লিফলেট বিতরণ ও গণসংযোগ রূপ নিয়েছে গণ-সমাবেশে

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম-১৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী’র নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে  লিফলেট বিতরণ ও গনসংযোগ কর্মসূচী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার ১৫ নভেম্বর বিকেলে উপজেলার দোহাজারী পৌরসভার রাশিয়ার ফিল্ডে গণজমায়েত হয় নেতাকর্মীদের। গণসংযোগ রূপ নেয় গণ-সমাবেশে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ সমর্থকরা গণসংযোগে অংশগ্রহণ করেন। এ সময় দোহাজারী রাশিয়ার ফিল্ড থেকে শুরু করে দোহাজারী বাজার হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানের বিভিন্ন দোকানদার, ব্যবসায়ী, পথচারী, গাড়ি চালক, শ্রমিক ও সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী। এছাড়াও আগামী নির্বাচনে দেশের উন্নয়নে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সাধারণ জনগনকে উদ্ভুদ্ধ করেন তিনি।

এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমার রাজনীতিতে কোনো পদ-পদবীর আকাঙ্ক্ষা নেই; এটি একটি সামাজিক দায়বদ্ধতা। মানুষের অধিকার রক্ষা মানুষের সুখ দুঃখে পাশে থাকতে পারাটাই আমার রাজনীতির লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানেও রাজনীতিতে সক্রিয়, ভবিষ্যতেও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমি দৃঢ়ভাবে থাকব।” এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম মজবুত ও জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ধানেরশীষ প্রতীকে দল যাকে মনোনয়ন দিবে তার সাথে সকল নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category