বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গোমস্তাপুরের কলেজ শিক্ষার্থী সারোয়ারের কবুতর পালনে নজরকাড়া সফলতা

মোঃ তুহিন (চাঁপাইনবাবগঞ্জ)ঃ 
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

মোঃ তুহিন (চাঁপাইনবাবগঞ্জ)ঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মিরাপুর গ্রামের কলেজ শিক্ষার্থী সারোয়ার হোসেন নিশান প্রমাণ করে দেখিয়েছেন—উদ্যোগ, আগ্রহ আর পরিশ্রম থাকলে লেখাপড়ার পাশাপাশি একজন তরুণও হতে পারে সফল উদ্যোক্তা। YouTube-এ ভিডিও দেখে আগ্রহ থেকে শুরু হলেও আজ তার কবুতরের খামারটি হয়ে উঠেছে সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

প্রায় এক বছর আগে মাত্র দুই জোড়া কবুতর নিয়ে শুরু করেন সারোয়ার। বর্তমানে তার খামারে কবুতরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫ জোড়ায়। তিনি জানান, “কবুতর পালনে অতিরিক্ত কোনো জায়গার প্রয়োজন হয় না। নিয়মিত খাবার দিতে হয় না, ওরা অনেকটাই প্রাকৃতিকভাবে খাবার সংগ্রহ করতে পারে। অন্য খামারের তুলনায় খরচ অনেক কম। তাই লেখাপড়ার পাশাপাশি কবুতর পালন একদমই সম্ভব।”

সারোয়ারের স্বপ্ন আরও বড়। তিনি বলেন, “সরকারি সহযোগিতা পেলে চাকরির পেছনে না ছুটে একজন সফল উদ্যোক্তা হতে পারবো ইনশাআল্লাহ। নিজের কর্মসংস্থান নিজেই সৃষ্টি করে সমাজের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখতে চাই।”

আরও পড়ুনঃ ” ভয় নেই তার ” – লায়ন মোঃ গনি মিয়া বাবুল

তার এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে এলাকার আরও অনেক শিক্ষার্থী আগ্রহী হচ্ছেন। পাশের এক স্কুল শিক্ষার্থী জানান, “নিশান ভাইয়ের অনুপ্রেরণায় আমিও কবুতর খামার শুরু করেছি। আমি চাই লেখাপড়ার পাশাপাশি নিজের খামার গড়ে তুলে নিজের পায়ে দাঁড়াতে।”

এই তরুণ উদ্যোক্তাদের এমন উদ্যোগ সমাজে কর্মসংস্থান সৃষ্টি এবং বেকার সমস্যা সমাধানে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। সরকারি পর্যায়ে সহযোগিতা ও প্রশিক্ষণের সুযোগ তৈরি হলে সারোয়ারদের মতো আরও অনেক তরুণ হয়ে উঠতে পারে দেশের সম্পদ।


More News Of This Category