সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

গোবিন্দগঞ্জে এলজিইডি’র IPCP প্রকল্পে তপসিয়া খাল উন্নয়ন নামের অর্থ আত্মসাৎ চক্রান্ত, প্রকল্প বন্ধের দাবি

Reporter Name / ৯৬ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের তপসিয়া খাল উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে। এলজিইডি’র (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) IPCP (দ্বিতীয় সংশোধিত পুকুর খাল উন্নয়ন প্রকল্প) কর্মসূচির আওতায় এই প্রকল্পের মাধ্যমে সরকারের কোটি টাকা আত্মসাৎ করার পায়তারার অভিযোগ উঠেছে। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম ও গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ মাহবুবুল হক এই প্রকল্পে অর্থ অপচয় ও দুর্নীতির সাথে জড়িত। প্রকল্পটির মাধ্যমে তপসিয়া খাল উন্নয়ন করার কথা থাকলেও প্রকল্পের প্রস্তাব গ্রহণের পর এতে ৪ কিলোমিটার খাল খননের দাবি তুলে ৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে, যদিও প্রকৃতপক্ষে খননকৃত অংশ মাত্র ১.৩ কিলোমিটার।

এলাকাবাসী অভিযোগ করছেন, প্রকল্পটির মাধ্যমে সরকারি অর্থের অপচয় ছাড়া আর কিছুই হবে না। প্রকল্পের ব্যয়ের সঙ্গে কাজের পরিমাণের বৈষম্য স্পষ্টভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। ২৪ লক্ষাধিক টাকা ব্যয়ে ১.৩ কিলোমিটার খনন কাজ হলেও, প্রকল্পের ব্যয়ের পরিমাণ ৩ কোটি টাকা দেখানো হয়েছে।

এদিকে, প্রকল্পের পরিপ্রেক্ষিতে স্থানীয় দেওয়ানতলা খাল পানি ব্যবস্থাপনা সমিতি পুনতাইড় খাল খননের কার্যক্রম শুরু করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে। পুনতাইড় খাল খননের জন্য প্রস্তাবিত ব্যয় মাত্র ৪৫ লক্ষ টাকা এবং এটি প্রকৃতপক্ষে সঠিকভাবে বাস্তবায়িত হতে পারে বলে এলাকাবাসী মনে করছেন।

এলাকা বাসীর দাবি, তপসিয়া খাল উন্নয়ন প্রকল্পটি অবিলম্বে স্থগিত করে সরকারের অর্থ আত্মসাৎ ঠেকানো উচিত। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রকল্পটি পুনঃমূল্যায়ন করার দাবি জানিয়েছে।

এলাকার জনগণের দাবি:
এলাকার মানুষের দাবি, দ্রুত প্রকল্পটির পুনঃমূল্যায়ন করে প্রকৃতপক্ষে যে খালগুলোর উন্নয়ন প্রয়োজন, সেখানে সঠিকভাবে অর্থ ব্যয় করা হোক। এছাড়া, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category