বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গোঙা

শেখ মোমতাজুল করিম শিপলু
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

গোঙা
শেখ মোমতাজুল করিম শিপলু

ভীষণ রকম রূপ সৌন্দর্য
গোঙা সে বেশ নাকা,
কথা যে তার যায়না বুঝা
কান্না রোলের চাকা।

সহজ ভাষায় কন্ঠ না হয়
মুখ থুয়ে কয় নাকে,
জননী তার সব বুঝে হায়
সবকিছু যে ঢাকে।

আরও পড়ুনঃ মোনালী দিনের নিগুঢ় হাসি

বেশ বিপদে মাতাপিতা
গোঙা মেয়ের তরে,
দিবারাত্রি শাসন তবু
কন্যা নাহি ডরে।

বছরের পর বছর চলে
কন্ঠ না হয় শুদ্ধ,
রীতিমতো পিতা মাতায়
যায় করে যায় যুদ্ধ।

গোঙানিটা ছাড়বে কখন
প্রার্থনা গো বিধি,
সাবলীল ভাষায় বলবে সবি
স্বর্ণকমল নিধি।


More News Of This Category