সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

গাজীপুরে অবৈধ গরুর হাট জমেছে নেপথ্যে বিএনপি নেতা!

Reporter Name / ৮৩ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫
গাজীপুরে অবৈধ গরুর হাট জমেছে নেপথ্যে বিএনপি নেতা!

নিজস্ব প্রতিনিধিঃ

গাজীপুরের কোনাবাড়ীর বাইমাইল ব্রিজ সংলগ্ন এলাকায় প্রতিদিন ভোর হতেই ভিড় জমে যায় শত শত গরু-ছাগলের ব্যবসায়ীদের। চারদিক থেকে আসা গরুর চিৎকার, দালালদের হাকডাক, আর দামদরের হইচইয়ে গমগম করছে পুরো এলাকা। কিন্তু এই জমজমাট পশুর হাটটির পেছনে লুকিয়ে আছে এক ভয়ানক বাস্তবতা—এটি সম্পূর্ণ অবৈধ।

সরকারি অনুমোদন বা ইজারা ছাড়াই বসানো হয়েছে এই বিশাল হাট, যার ফলে সরকারের রাজস্ব খাত থেকে হারিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব। অভিযোগ উঠেছে, এ হাট পরিচালনার নেপথ্যে রয়েছেন স্থানীয় বিএনপি নেতারা, যাদের প্রভাব এতটাই শক্তিশালী যে, প্রশাসনও চোখ বন্ধ করে রেখেছে।

“মুখে তারা অনেক কথা বলে, কিন্তু বাস্তবে কিছুই নেই” নাম প্রকাশে অনিচ্ছুক এক গরু বিক্রেতা আবেগঘন কণ্ঠে বলেন, “মুখে তারা অনেক কথা বলে, নিয়মের কথা বলে, কিন্তু এখানে কোনো নিয়ম নেই। আমরা জীবনের ঝুঁকি নিয়ে এসেছি গরু বিক্রি করতে। কিন্তু এখানে নেই সঠিক দাম, নেই নিরাপত্তা, নেই স্বাস্থ্যবিধি। শুধু আছে চাঁদাবাজি আর ভয়ভীতি। পরিবেশটা এতই নোংরা আর বিশৃঙ্খল যে এখানে ব্যবসা করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।”

“এটি একটি অবৈধ হাট, আমরা কোনো অনুমতি দেইনি” — গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা রুবেল মাহমুদ ‘দৈনিক সময়ের কথা’-কে মুঠোফোনে জানান, “এই হাটটি আমরা কোনোভাবেই ইজারা দেইনি। এটি অবৈধ। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

বিএনপি নেতাদের প্রভাব, প্রশাসনের নীরবতা  স্থানীয়দের অভিযোগ, হাটটি মূলত পরিচালনা করছেন এক মোঃ সালাউদ্দিন নামের ব্যক্তি, যিনি বিএনপি’র ঘনিষ্ঠ। তাঁর সঙ্গে যুক্ত রয়েছেন আরও একাধিক বিএনপি নেতা ও কর্মী। প্রশাসন বিষয়টি জানলেও প্রভাবশালী রাজনৈতিক মহলের চাপে চুপ রয়েছে বলে জানা গেছে। ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সালাউদ্দিনকে পাওয়া যায়নি।

“এভাবে চললে ক্ষতিগ্রস্ত হবে পুরো গাজীপুর শহর” এলাকাবাসী বলছেন, প্রতি বছর সরকার কোরবানির মৌসুমে পশুর হাট থেকে যে বিপুল রাজস্ব আদায় করে, এই অবৈধ হাট তার এক বিরাট অংশ কেড়ে নিচ্ছে। শুধু তাই নয়, অনিয়ন্ত্রিত এই হাট ব্যবসায়ীদের জন্য হয়ে উঠেছে এক দুঃস্বপ্ন। চাঁদাবাজি, বিশৃঙ্খলা আর অস্বাস্থ্যকর পরিবেশে ভোগান্তির শেষ নেই।

জনদাবি: অবিলম্বে তদন্ত ও ব্যবস্থা নিন! এলাকাবাসী ও গরু ব্যবসায়ীরা একবাক্যে বলছেন—এভাবে চলতে পারে না। অবৈধ হাটের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা। সরকারের উচিত হাটটি বন্ধ করে আইনের আওতায় আনা, যাতে সুশৃঙ্খল ব্যবস্থায় জনগণ ও সরকার—দু’পক্ষই উপকৃত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category